ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ

শিক্ষক কর্মচা‌রির মানবেতর জীবন যাপন

২১ বছ‌রেও এমপিও ভূক্ত হয়নি মাধাইনগর আদিবাসী আদর্শ মহাবিদ্যালয়‌


  • আপলোড সময় : শনিবার ০৯ আগস্ট, ২০২৫ সময় : ৬:০৩ পিএম

সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাধাইনগর আদিবাসী আদর্শ মহা‌বিদ‌্যালয়‌টি এমপিও ভূক্তির সকল শর্ত পূরণ থাকা সত্বেও দীর্ঘ ২১ বছরেও এমপিও ভূক্ত হয়নি। এমপিও ভূক্ত না হওয়ার কারণে হতাশ হয়ে পড়েছেন অত্র ক‌লে‌জের কর্মরত ‌শিক্ষক কর্মচারীবৃন্দ। অত্র ক‌লে‌জে ১৫ জন শিক্ষক ও ১০ জন  কর্মচারী কর্মরত আছে। এদের সকলেই বেতন ভাতা না পাওয়ায় পরিবার পরিজন নিয়ে অধিকতর মানবেতর জীবন যাপন করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রভাষক বলেন, এমপিওর আশার বাণী শুনতে শুনতে আমাদের সকলের অবস্থা বর্তমানে খুবই নাজুক। অ‌নে‌কের বয়সই শে‌ষের প‌থে, ২/৩ বছরের ম‌ধ্যেই অ‌নে‌কে অবস‌রে যা‌বেন। তা‌দের অ‌নে‌কেই হয়ত বিনা বেত‌নে অবস‌রে যে‌তে বাধ‌্য হ‌বেন। কোন দোকানদারও আমা‌দের আর বাঁকি দি‌তে চায় না। কারণ তাদের ধারণা আমরা যথাসময়ে তাদের বাকির টাকা পরিশোধ করতে পারবো না। তার তথ্য মতে, মাধাইনগর আদিবাসী আদর্শ মহাবিদ্যালয়টি ২০০৪ ইং সা‌লে প্রতিষ্ঠা লাভ করেছে। প্রতিষ্ঠা লগ্ন থেকে খুবই সুনামের সাথে প্রত্যেক বছর


এই ক‌লেজ থে‌কে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করে এবং ধারাবা‌হিক ভা‌বে ভাল ফলাফল করে আসছে। গত ২৪ সা‌লে ২৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন ক‌রে এবং সবাই সুনা‌মের সা‌থে পাশ ক‌রে। আদিবা‌সী অধ্যুষিত এই প্রতিষ্ঠানটি পি‌ছি‌য়ে পড়া আদিবাসী জন‌গো‌ষ্ঠির উচ্চ শিক্ষা গ্রহ‌নের একমাত্র প্রতিষ্ঠান। মাধাইনগর আদিবাসী আদর্শ মহাবিদ্যালয়টি শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও অদ্যবধি এমপিও ভূক্ত না হওয়ায় ক‌লে‌জে কর্মরত শিক্ষক/কর্মচারীদের মধ্যে হতাশা বিরাজ করছে।

তথ্য অনুসন্ধানে কথা হয় অত্র ক‌লে‌জের অধ‌্যক্ষ মোঃ আব্দুল মান্নান এর সা‌থে, তিনি বলেন, প্রতিষ্ঠানটি এমপিও ভূক্তির সকল শর্ত পূরণ করার পরও এমপিও ভূক্ত না হওয়ায় শিক্ষক/কর্মচারীরা হতাশ হয়ে পড়েছে। য‌দি কোন কার‌নে প্রতিষ্ঠন‌টি বন্ধ হ‌য়ে যায়, তাহ‌লে এই এলাকার আদিবাসী ছে‌লে মে‌য়েরা উচ্চ শিক্ষার সু‌যোগ থে‌কে ব‌ঞ্চিত হ‌বে। শত প্রতিকুলতার ম‌ধ্যেও প্রতিষ্ঠান‌টি চালু রে‌খে‌ছি। তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে আশাবাদ ব্যক্ত করে বলেন, হয়তো শীঘ্রই বর্তমান সরকার শিক্ষক/কর্মচারীদের এ অক্লান্ত পরিশ্রমের মূল্য হিসেবে মাধাইনগর আদিবাসী আদর্শ মহাবিদ্যালয়টি এমপিও ভুক্ত করবেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় দীর্ঘ ২১ বছর অ‌তিবা‌হিত হ‌লেও প্রতিষ্ঠা‌টি এম‌পিও ভূক্ত হয়‌নি। অত্র ক‌লে‌জের কর্মরত শিক্ষক/কর্মচারী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গগণ অন্তর্বতী সরকারের কাছে আকুল আবেদন জানিয়েছেন অত্র ক‌লেজ‌টি এমপিও ভূক্তির জন‌্য।

 

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর