নাটোর প্রতিনিধি
নাটোরে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সদর উপজেলায় স্টেডিয়াম উদ্বোধনী অনুষ্ঠানে ঢুকতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বাধার মুখে পড়ে অনুষ্ঠান বয়কট করেছে জেলা বিএনপি। শনিবার (১০ আগস্ট) সকালে শহরের কানাইখালি মিনি স্টেডিয়ামে প্রবেশের সময় জেলা গোয়েন্দা পুলিশের ( ডিবি) অসৌজন্যমূলক আচরণের অভিযোগ তুলে জেলা বিএনপির শীর্ষ নেতারা অনুষ্ঠান ত্যাগ করেন।
জেলা
বিএনপি সূত্রে জানা যায়, জেলা প্রশাসনের পক্ষ থেকে চিঠি দিয়ে বিএনপি নেতাদের সদর উপজেলা
স্টেডিয়াম উদ্বোধনের আমন্ত্রণ জানানো হয়। সে মোতাবেক জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ,
সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবল চৌধুরী, যুগ্ম
আহ্বায়ক মুস্তাফিজুর রহমান শাহীন, যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক
মিজানুর রহমান ডিউকসহ কয়েকজন বিএনপি নেতা শনিবার সকাল সোয়া ১০টার দিকে কানাইখালি মিনি
স্টেডিয়ামে যান। তারা স্টেডিয়ামের প্রধান ফটক হয়ে উদ্বোধনী অনুষ্ঠান স্থলে ঢোকার সময়
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক হাসিবুল্লাহ হাসিব বাধা দেন। এ ঘটনার পর বিএনপি
নেতারা অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
দুপুরে
শহরের হরিশপুরে নিজ কার্যালয়ে জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ বলেন, স্থানীয়
জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা বিএনপির ১০ জন নেতাকে আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো
হয়। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার অনুষ্ঠানে যেতে বাধা দেয়া হয়।
এই কারণে মিনি স্টেডিয়াম উদ্বোধনী অনুষ্ঠান ও জেলা পরিষদের আলোচনা সভা বর্জন করা হয়।
নাটোর
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ
হাসিব বলেন, নিরাপত্তা দায়িত্ব পালনে পেশাদারিত্ব বজায় রাখা হয়েছে। আমন্ত্রণ থাকলেও
দলবল নিয়ে প্রবেশের অনুমতি দেয়া সম্ভব হয়নি।
শনিবার
সকাল সাড়ে ১০টায় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, নাটোর সদর
উপজেলা স্টেডিয়ামসহ দেশের মোট ১৩টি মিনি স্টেডিয়ামের উদ্বোধন করেন।
আকাশজমিন/আরআর