ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

লালমনিরহাটে বন্যায় ক্ষতিগ্রস্থ শতাধিক পরিবারের পাশে বিজিবি


  • আপলোড সময় : রবিবার ১০ আগস্ট, ২০২৫ সময় : ৬:৫৯ পিএম

লালমনিরহাট প্রতিনিধি।।

লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা ব্যাটালিয়ন(৬১) বিজিবির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। রবিববার বিকেলে দোয়ানী উচ্চ বিদ্যালয় মাঠে বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রংপুর সদর দপ্তরের রিজিয়ন কমান্ডার অতিরিক্ত মহাপরিচালক ব্রেগেডিয়ার জেনারেল এসএম জাহিদুর রহমান এসজিপি,এসময় রংপুরের সেক্টর কমান্ডার কর্ণেল সাব্বির আহমেদ, তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুৃম, দোয়ানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবর রহমান, হাতীবান্ধা প্রেসক্লাব সাধারণ সম্পাদক নূরল হক প্রমুখ।

এসময় রিজিয়ন কমান্ডার জাহিদুর রহমান সাংবাদিকদের বলেন, বিজিবি সীমান্তে আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করে। এছাড়াও মানবসেবামূলক নানা ধরনের কাজ করে থাকে।এরই ধারাবাহিকতায় বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। ত্রান বিতরণের আগে তিনি তিস্তা ব্যাটালিয়ন (৬১) বিজিবির ৯ম প্রতিষ্ঠা বার্ষিকীর বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ এবং ব্যাটালিয়ন সদর পরিদর্শন করেন।

উল্লেখ, তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবির ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বন্যায় ক্ষতিগ্রস্হ শতাধিক পরিবারের মাঝে চাউল, ডাল, চিড়া, তেল, আলু পিয়াজ এবং লবণ ত্রাণসামগ্রী হিসেবে বিতরণ করা হয়েছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর