সিরাজগঞ্জ প্রতিনিধি / : 249
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
বর্ষা শুরুর চলনবিল যেন প্রাকৃতিক সৌন্দর্যের নীলাভূমি, যদিও এক সময় চলনবিলের নাম শুনলে গা ছমছম করে উঠতো। চোখের সামনে ভেসে উঠতো উঠাল পাথার ঢেউ এর দৃশ্য। দিগন্ত ছোয়া জলরাশি অজানা ভীতি সৃষ্টি করতো মানুষের মনে। এটাই বর্ষার চিরায়িত রুপ।
তবে বর্ষাই শ্রেষ্ট সময় চলনবিল বেড়ানোর জন্য। বর্ষা মৌসুমকে কেন্দ্র করে, চলনবিলে
দর্শনার্থীদের ঢল নামে। ছুটির দিনে এই ঢল আর বৃদ্ধি পায়। বর্তমানে বর্ষার আগমন
শুরু হয়েছে। আর এই সময়টাতে চলনবিলও তার প্রকৃতি সৌন্দর্যে প্রস্ফুটিত হয়।
সৌন্দর্য পিপাসু দর্শনার্থীরা এই সময়কেই বেছে নেয় চলনবিলের প্রাকৃকিত দৃশ্য
উপভোগ করার জন্য।
কেননা এই সময়ে বিলে পানি কম থাকে, নৌকা ডুবির সম্ভাবনা থাকে না, ডুবলেও প্রাণ হানির সম্ভাবনা থাকে না। তাই সৌন্দর্য পিপাসু ব্যক্তিরা পরিবারের সবাইকে নিয়ে চলনবিল ভ্রমনে বের হয়। বর্ষার এই সময়ে বিল পাড়ের সকল বাড়ির চিত্রই প্রায় এক, সকল ঘাটেই নৌকা বাঁধা থাকে। এক বাড়ি থেকে অন্য বাড়ি বা এক পাড়া থেকে অন্য পাড়া যেতে নৌকাই তাদের এক মাত্র ভরসা।
যেহেতু রাস্তাঘাট পানিতে ডুবে যায়,
তাই নৌকাই তাদের প্রধান বাহন। সাধারনতো চলনবিলের নৌকা গুলো দুই ধরনের, একটি
ঠেলা বা ডিঙ্গি নৌকা অন্যটি ইন্জিন চালিত নৌকা। ছোট চলাচলের জন্য ডিঙ্গি
নৌকা এবং বেশী দুরত্বে চলাচলের জন্য ইন্জিন চালিত নৌকা গুলো ব্যবহার করা
হয়।
বর্ষা শুরুর এই সময়ে বিস্তির্ন মাঠে রাশি রাশি পানি, সেখানে পাল তোলা নৌকার
আনাগোনা, ঝাকে ঝাকে সাদা বক এর ডানা মেলে উড়ে যাওয়া, সাথে রিমঝিম বাতাস পুলকিত
করে দেহ মন কে। এই সব কিছু মিলে চলনবিল অঞ্চলের প্রকৃতিকে সৌন্দর্যকে আরও আকর্শনীয়
ও মনোমুগ্ধকর করে তুলেছে।
আকাশজমিন/আরআর