ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

শিবগঞ্জে পাটক্ষেতে মিললো মানুষের কঙ্কাল


  • আপলোড সময় : সোমবার ১১ আগস্ট, ২০২৫ সময় : ৫:০৮ পিএম

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার শিবগঞ্জে একটি পাটক্ষেত থেকে অজ্ঞাত মানুষের কঙ্কালের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে। ওই কঙ্কালের পাশ থেকেই উদ্ধার হয়েছে বোরখা-পেটিকোট। এতে ধারণা করা হচ্ছে, কঙ্কালের অংশবিশেষ কোনো এক নারীর হতে পারে। রোববার (১০ আগস্ট) বিকেলে উপজেলার দেউলী ইউনিয়নের রহবল হাজীপাড়া গ্রামের রংপুর-বগুড়া মহাসড়কের পাশ থেকে এটি উদ্ধার হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রহবল গ্রামের কৃষক জহুরুল হক তার জমিতে পাট কাটতে গিয়ে মানুষের মাথার খুলি, মেরুদণ্ড, পা এবং শরীরের অন্যান্য হাড় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখেন। বিষয়টি জানাজানির পর এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। কঙ্কালের পাশেই একটি কালো বোরখা, রঙিন ওড়না, খয়েরি পেটিকোট ও একটি স্পঞ্জের স্যান্ডেল পাওয়া যায়। এসব আলামত থেকে পুলিশ ও স্থানীয়রা প্রাথমিকভাবে ধারণা করছে, মৃত ব্যক্তি একজন নারী।

বগুড়ার শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান বলেন, কঙ্কালের পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা করানো হতে পারে। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি, তবে আইনি প্রক্রিয়া চলছে। পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর