ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে

কোটালীপাড়ায় আওয়ামী লীগ-যুবলীগের ৩ নেতা গ্রেপ্তার


  • আপলোড সময় : সোমবার ১১ আগস্ট, ২০২৫ সময় : ৯:৩৬ পিএম

কোটালীপাড়া(গোপালগঞ্জ) প্রতিনিধিঃ

বিশেষ ক্ষমতা আইনের মামলায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় হিরণ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানসহ আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১০ আগস্ট) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে কোটালীপাড়া থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেনহিরণ ইউপির প্যানেল চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সাইফুদ্দিন মোল্লা জাহিদ (৪২), পিঞ্জুরী ইউনিয়ন আওয়ামী লীগের ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি নজরুল ইসলাম (৫৫) এবং যুবলীগ নেতা মো. সাইম হাওলাদার (৩০)।

 

সাইফুদ্দিন মোল্লা জাহিদ আশুতিয়া গ্রামের আব্দুল মজিদ মোল্লার ছেলে। নজরুল ইসলাম কাগডাঙ্গা গ্রামের মৃত হাফিজউদ্দিনের ছেলে। যুবলীগ নেতা মো. সাইম হাওলাদার গচাপাড়া গ্রামের ছলেমান হাওলাদারের ছেলে।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ জানান, গত ১৬ জুলাই উপজেলার ওয়াবদার হাট এলাকায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভ করেন। এতে জনমনে আতঙ্ক সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ১৫৫ জনের নাম উল্লেখসহ প্রায় দেড় হাজার অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে কোটালীপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে।

তিনি আরও বলেন, “গ্রেপ্তার তিন নেতা ওইদিন সামনের সারিতে থেকে মিছিলের নেতৃত্ব দেন। ভিডিও ফুটেজ পর্যালোচনা করে তাদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। এই মামলায় এ পর্যন্ত ৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর