ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন কচুয়ার ফজলুল করিম


  • আপলোড সময় : সোমবার ১১ আগস্ট, ২০২৫ সময় : ৯:৪১ পিএম

কচুয়া (চাঁদপুর)প্রতিনিধি॥

বাংলাদেশ পুলিশের উপ-পরিদর্শক (ডিআইজি) পদ মর্যাদায় পুলিশ অধিদপ্তরের ডিআইজি কাজী মো. ফজলুল করিমকে অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) পদে পদোন্নতি করা হয়েছে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে পদোন্নতি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছেন। এতে স্বাক্ষর করেন, জননিরাপত্তা বিভাগের উপ-সচিব মো. মাহবুবুর রহমান।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সব আনুষ্ঠানিকতা পালন শেষে পদগুলোতে কর্মরত পদধারী ব্যক্তিদের পদোন্নতি, অবসর, অপসারণ কিংবা অন্য কোনো কারণে পদ শূন্য হলে পদগুলো স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হবে এবং পদ সৃজনের তারিখ থেকে এই পদের মেয়াদ হবে এক বছর।  

কাজী মো. ফজলুল করিম, দীর্ঘ ১৫ বছর পর ১৮ আগস্ট ২০২৪ সালে বাংলাদেশ পুলিশের ডিআইজি পদে পদোন্নতি পেয়েছেন। ১ বছরের মাথায় ১১ আগস্ট ২০২৫ সালের অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেন। ১৫তম বিসিএস ক্যাডারে এই কর্মকর্তা চাঁদপুরের কচুয়ার উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের পিপলকরা গ্রামের মাওলানা মো. আব্দুল করিমের বড় ছেলে। শিক্ষা জীবনে তিনি চট্রগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করেছেন। ২০০৯ সালে ১৪ই মার্চ থেকে তাকে ওএসডি করে রাখা হয়েছিল। ১৯ এপ্রিল তিনি ঢাকাস্থ কচুয়া সমিতির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।






এ সম্পর্কিত আরো খবর