ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

আরাফাত রহমান কোকোর জন্মবার্ষিকীতে শিবগঞ্জ উপজেলা বিএনপির দোয়া মাহফিল


  • আপলোড সময় : মঙ্গলবার ১২ আগস্ট, ২০২৫ সময় : ৪:৫৭ পিএম

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর ৫৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে শিবগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ জোহর মহাস্থানগড় মাজার মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব, সাবেক সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ মাস্টার, সহ-সভাপতি মাহবুবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম মুকুল, আব্দুল হান্নান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ইদ্রিস আলী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু তাহের, রায়নগর ইউনিয়ন বিএনপির সভাপতি মিনহাজ আলী, সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ জোবায়ের, উপজেলা ছাত্রদলের সভাপতি বিপুল রহমান, উপজেলা কৃষক দলের সভাপতি জহুরুল ইসলাম ঠান্ডু, সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ সাবু, উপজেলা তাঁতী দলের সভাপতি আবু বক্কর সিদ্দিক, পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান সুজন, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বাঘ প্রমুখ।

এছাড়াও উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি নেতা-কর্মী দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। এসময় শহীদ জিয়া ও কোকো'র রুহুের মাগফেরাত কামনা, বেগম জিয়ার সুস্হতা কামনা ও জনাব তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর