ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

ফরিদপুরে নারী মাদক কারবারি আটক


  • আপলোড সময় : মঙ্গলবার ১২ আগস্ট, ২০২৫ সময় : ৫:০০ পিএম

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারীতে গাজা ও ইয়াবাসহ এক নারী মাদক-কারবারি কে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে ১১ আগস্ট রবিবার রাতে বোয়ালমারী রেলওয়ে স্টেশন এলাকা থেকে ১ কেজি গাজা, ৪০ পিস ইয়াবা ও ১টি ফিচারফোনসহ তাকে আটক করে যৌথ বাহিনী। সেনাবাহিনীর ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের নেতৃত্বে যৌথবাহিনীর একটি দল এ অভিযান পরিচালনা করে।

আটককৃত নারী মাদক কারবারির নাম সাথি আক্তার। সে পার্শ্ববর্তী জেলা গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের দোলাগ্রাম-এর রেজাউল শেখের স্ত্রী। সে গোপালগঞ্জ ভিত্তিক একটি মাদকচক্রের সদস্য। সেনাবাহিনী সূত্রে জানা যায়, আটককৃত নারী মাদক কারবারি  সাথী আক্তার দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছেন।  সে গোপালগঞ্জের একটি  মাদক চক্রের সাথে জড়িত । গোপালগঞ্জসহ আসপাশের বিভিন্ন এলাকায় এই চক্রটি মাদক সরবরাহ করে থাকে।  বোয়ালমারীতে মাদক সরবরাহ করতে এসে যৌথ বাহিনীর হাতে ধরা পড়ে ওই নারী। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বোয়ালমারী থানা পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী।

বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মাহমুদুল হাসান অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন -মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত সমাজ গড়তে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে এলাকাবাসীর তথ্য ও সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ। এদিকে সেনাবাহিনী সূত্রে জানানো হয়েছে, মাদক, অবৈধ অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সেনাবাহিনী ‘জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। এ ধরনের অপরাধ নির্মূলে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সচেতন নাগরিকদের আহ্বান জানিয়েছে বোয়ালমারীতে অবস্থানরত সেনাবাহিনীর ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন ক্যাম্প।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর