ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

গোয়ালন্দে নানা আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালন


  • আপলোড সময় : মঙ্গলবার ১২ আগস্ট, ২০২৫ সময় : ৫:০২ পিএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

" প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি ” প্রতিপাদ্যে গোয়ালন্দে নানা আয়োজনে যুব দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে গোয়ালন্দ উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে র‍্যালী, আলোচনা সভা, যুব ঋণ বিতরণ করা হয়। যুব দিবস উপলক্ষে প্রথমে উপজেলা চত্বরে র‌্যালী শেষে সভাকক্ষে আলোচনা সভা, যুব-যুবতীদের মধ্যে ঋণ বিতরণ করা হয়।

সভায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুহুল আমীনর সঞ্চালনায় সভাপতিত্ব করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমান। সভায় স্বাগত বক্তব্য দেন গোয়ালন্দ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হাফিজুল হক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. শাহাদৎ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দার। এসময় আরও বক্তব্য দেন গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি মো. জাহিদুল ইসলাম, যুব শক্তি ক্লাবের সাধারণ সম্পাদক মো. হোসাইন শেখ, সফল আত্মকর্মী মো. সাখাওয়াত হোসেন প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন গোয়ালন্দ সাংবাদিক ফোরামের আহবায়ক হেলাল মাহমুদ, সদস্য সচিব মোজাম্মেল হক লাল্টু, গোয়ালন্দ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখসহ বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দ, যুব প্রশিক্ষণার্থী, সুধীজন ও অন্যান্য সাংবাদিকবৃন্দ। এদিন ১৯ জন যুব-যুবতীদের মধ্যে ২১ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর