ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

সোনারগাঁয়ে সফল যুব সংগঠক হিসেবে পুরস্কার পেলে ফয়সাল আহমেদ


  • আপলোড সময় : মঙ্গলবার ১২ আগস্ট, ২০২৫ সময় : ৫:০৮ পিএম

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসে (১২ আগস্ট) সোনারগাঁ জনকল্যাণ যুব সংস্থার সভাপতি  ফয়সাল আহমেদ "সফল যুব সংগঠক" হিসেবে পুরস্কার পেয়েছেন। জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সোনারগাঁয়ে নির্বাচিত ০৭ জন সফল আত্মকর্মী ও যুব সংগঠকের মধ্যে তিনি একজন,  এই পুরস্কার সোনারগাঁ যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যালয় কর্তৃক প্রদান করা হয়।

ফয়সাল আহমেদ এর এই স্বীকৃতি প্রমাণ করে যে, তিনি যুব সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং তার সাংগঠনিক দক্ষতা প্রশংসার যোগ্য। জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সোনারগাঁ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে এই পুরস্কার বিতরণ করা হবে।

অনুষ্ঠানে সোনারগাঁ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাসুদ ভুঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান। অনুষ্ঠানে যুব উদ্যোক্তাদের মাঝে যুব ঋণ এর চেক বিতরন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি সফল যুব সংগঠক ফয়সাল আহমেদ,মুহাঃ সানাউল্লাহ বেপারী, আজিজুল ইসলাম,আলেহা বেগম, জাহানারা আক্তার ও সফল যুব সংগঠন বিজয় ধ্বনি যুব সংঘের সদস্যের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর