ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

দিনাজপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন


  • আপলোড সময় : মঙ্গলবার ১২ আগস্ট, ২০২৫ সময় : ৫:১৪ পিএম

দিনাজপুর প্রতিনিধি :

প্রযুক্তি নির্ভর যুব শক্তি ও বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতির প্রতিপাদ্যে দিনাজপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার (মঙ্গলবার ১২ আগস্ট ২০২৫) সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় ও বিভাগীয় পতাকা উত্তোলন, বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসটির সূচনা করা হয়।

সকাল সাড়ে ১০টায় জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম এবং বিভাগীয় পতাকা উত্তোলন করেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ রওনাকুল ইসলাম। পরে জেলা প্রশাসকের নেতৃত্বে একটি র‌্যালি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

সকাল ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রিয়াজ উদ্দিন ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এসএম হাবিবুল হাসান। সভায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন এবং যুব প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে প্রশিক্ষিত সফল আত্মকর্মী ও যুব সংগঠক দুইজনকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর মোঃ মোস্তফা কামাল প্রজেক্টরের মাধ্যমে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম উপস্থাপন করেন। সদর উপজেলা কার্যালয়ের পক্ষ থেকে পাঁচজনকে যুব ঋণের চেক দেওয়া হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুনির শাহনাজ চৌধুরী কেয়া ও মোস্তাফিজুর রহমান রুপম। ধন্যবাদ জ্ঞাপন করেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মামুন হাসান চৌধুরী। বিকেলে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে উপস্থিতদের শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকার দিনাজপুরের উপ-পরিচালক মোঃ রিয়াজ উদ্দিন।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর