কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি / : 157
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:
গোপালগঞ্জের কোটালীপাড়ায় গাঁজাসহ বন্যা মন্ডল (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার কদমবাড়ি বাসস্ট্যান্ড থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ ভাঙ্গারহাট তদন্ত কেন্দ্রের পুলিশ তাকে আটক করে। এ ঘটনায় কোটালীপাড়া থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গ্রেপ্তারকৃত বন্যা মন্ডল উপজেলার ভুতের বাড়ী গ্রামের মলয় গাঙ্গুলীর স্ত্রী।
কোটালীপাড়া
থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে
মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ বন্যা মন্ডলকে গ্রেপ্তার করা হয়। বুধবার
সকালে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। উপজেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও
জানান তিনি।
আকাশজমিন/আরআর