ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

ভাঙ্গায় ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু


  • আপলোড সময় : বুধবার ১৩ আগস্ট, ২০২৫ সময় : ৭:১৫ পিএম

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা বেনাপোল রেলওয়েতে রুপসী বাংলা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক গৃহবধূর ( ৩৫) মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মালিগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে বেনাপোলগামী রুপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি মালিগ্রাম এলাকায় পৌঁছালে লাইনে থাকা এক নারীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত নারীর মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। নিহত ঐ গৃহবধূ হলো, ঘারুয়া ইউনিয়নের মক্রমপট্টি গ্রামের সহিদুল শেখের এর স্ত্রী রেঞ্জু বেগম (৩৫)।

 

রাজবাড়ী রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক মো. মনিরুল ইসলাম জানান, আমরা খবর পাই মালিগ্রাম রেলওয়ে লাইনে কাটা পড়ে রেঞ্জু (৩৫) নামে এক মহিলা নিহত হয়েছেন। পরবর্তীতে ঘটনাস্থলে গিয়ে সুরতাহাল রিপোর্ট তৈরি করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর