ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

গোয়ালন্দে চাঞ্চল্যকর নজরুল হত্যাকান্ডে আরো দুই আসামি গ্রেফতার


  • আপলোড সময় : বুধবার ১৩ আগস্ট, ২০২৫ সময় : ৯:৪৪ পিএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দে চাঞ্চল্যকর নজরুল হত্যা মামলার আরো দুই আসামিকে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের হোসেন মন্ডল পাড়ার মৃত বেলায়েত মণ্ডলের ছেলে জুলহাস মণ্ডল (২৪) ও একই গ্রামের জাহাঙ্গীর সরদারের ছেলে শামিম সরদার (২৪)। এর আগে নজরুল হত্যা মামলায় দুজন আসামীকে গ্রেফতার করে পুলিশ। তারা হলেন, উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সোহরাব মন্ডল পাড়া গ্রামের মৃত আতর আলী মোল্লার ছেলে ইসমাইল মোল্লা ওরফে ঝড়ু (২০) ও হোসেন মন্ডল পাড়া গ্রামের সুলতানা মিয়ার ছেলে রনি মিয়া ওরফে আরমান হোসেন (২২)।

 মঙ্গলবার (১২ আগস্ট) ও বুধবার (১৩ আগস্ট) গাজীপুর ও কামরাঙ্গীরচর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ নিয়ে মোট চারজন কে গ্রেফতার করা হলো। মামলা সূত্রে জানা গেছে, রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীর পান-সিগারেট ব্যবসায়ী মো. নজরুল বেপারী (৩২) কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। নজরুল বেপারী গোয়ালন্দ উপজেলার ঈমানখান পাড়ার মৃত শাহাজউদ্দিন বেপারীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে দৌলতদিয়া যৌনপল্লীর ভেতরে পান-সিগারেটের দোকান চালিয়ে আসছিলেন। গত ২২ জুন রাতে যে কোন সময় তাকে হত্যা করে দুবৃত্তরা। পরে ২৩ জুন সকাল সাড়ে ৮টার দিকে দৌলতদিয়া যৌনপল্লী সংলগ্ন মুক্তি মহিলা সমিতির পুকুর পাড় থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত নজরুল বেপারীর বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানায় একটি মাদক ও একটি জুয়ার মামলা ছিল। এ ঘটনায় গত ২৩ জুন গোয়ালন্দঘাট থানায় হত্যা মামলা দায়ের হয়।

গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রবিউল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ মঙ্গলবার দুপুরে গাজীপুর এলাকা থেকে আসামি জুলহাস মণ্ডলকে গ্রেফতার  করা হয় এবং বুধবার ভোররাতে কামরাঙ্গীরচর এলাকা থেকে শামিম সরদারকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর