ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

শ্রমিক অসন্তোষ

আশুলিয়ায় ১৫ পোশাক কারখানা ছুটি ঘোষণা


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৪ আগস্ট, ২০২৫ সময় : ৪:১৬ পিএম

সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারের আশুলিয়ায় নাসা গ্রুপের নাসা বেসিক কমপ্লেক্স নামে একটি কারখানায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। এতে ওই কারখানাসহ আশপাশে থাকা অন্তত ১৫টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান এ তথ্য নিশ্চিত করেছেন।  স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় ওই পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেন। এরপর বেলা দেড়টার দিকে শ্রমিকরা সড়ক থেকে কারখানার ভেতরে এসে জমায়েত হন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আন্দোলনরত শ্রমিকরা কারখানার ভেতরে অবস্থান করছিলেন।

শ্রমিকরা জানান, বকেয়া বেতন না দিয়ে কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করেছে। এতে সকালে কারখানার কয়েক হাজার শ্রমিক বকেয়া বেতনের দাবি জানান। পরে তারা বকেয়া বেতনের দাবিতে আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কের নিশ্চিন্তপুর অবরোধ করে রাখেন। তবে এখনো বেতনের দাবিতে শ্রমিকরা সড়ক ছেড়ে কারখানার ভেতরে অবস্থান করছেন।

 বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু বলেন, কারখানাটি প্রতি মাসের ৭ তারিখে বেতন পরিশোধ করে। কিন্তু গত মাসের বেতন পরিশোধ না করে চার দিনের ছুটির ঘোষণা করে। আজ শ্রমিকরা কারখানায় এসে দেখে আরও চার দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। পরে কারখানার শ্রমিকরা আন্দোলন শুরু করে। বিকেলে কারখানার সমস্যা সমাধানের জন্য মালিকপক্ষ ও শ্রমিকদের প্রতিনিধি দলের বৈঠক হবে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করেছিলন। কিন্তু বর্তমানে শ্রমিকরা কারখানার ভেতরে অবস্থান করছেন। এখন পরিস্থিতি কিছুটা শান্ত রয়েছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর