রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়গঞ্জের
রূপগঞ্জে পূর্বাচল উপশহরের ৩’শ ফুট
সড়ক নামে পরিচিত গাউছিয়া, কুড়িল বিশ্বরোড সড়কে লক্কর ঝক্কর
মেয়াদ উত্তীন্ন প্রাইভেটকার ও সিএনজি থেকে
পুলিশের নাম করে একটি
চক্র চাঁদাবাজি করে আসছে বলে
অভিযোগ উঠেছে। চক্রটি গাড়ি থেকে প্রতিদিন জিপির
নাম করে একশত আর মান্তির
নামে ১২০০ টাকা চাঁদা
আদায় করারও অভিযোগ উঠেছে।
একটি
সূত্র জানায় চাঁদার টাকা ট্রাফিক পুলিশ
ও স্থানীয় চাঁদাবাজদের মধ্যে ভাগ বাটোয়ারা করা
হয়। এখানকার চাঁদাবাজির সংবাদ ইতিমধ্যে একাধিক পত্রিকায় প্রকাশিত হওয়ার পরও কর্তৃপক্ষকে কোন
পদক্ষেপ নিতে দেখা যায়নি।
তাই চাঁদাবাজি বন্ধে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে ভুক্তভোগীরা।
এ
ব্যাপারে বিশ্বরোড এলাকায় দায়িত্বে থাকা টি আই
কাউসারের সাথে যোগাযোগের চেষ্টা
করা হলেও তাকে পাওয়া
যায়নি। কাঞ্চন এলাকার ট্রাফিক ইন্সপেক্টর রাজিবের কাছে চাঁদাবাজির বিষয়
জানতে চাইলে তিনি
জানান
আমরা এ বিষয়ে কিছুই জানিনা।
ভুলতা এলাকার হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ ওসি জাহানুর রহমান
বলেন ভুলতা গাউছিয়া এলাকায়
প্রাইভেট কার স্টান্ডে পুরানো
লক্কর ঝক্কর গাড়ি রাখতে দেওয়া হয় না আর
যে গুলো চলাচল করে
সেগুলো গোপনে চলাচল করে। আমাদের সামনে
পড়লে সে গাড়িগুলো রেকার
লাগিয়ে জরিমানাসহ ডাম্পিং ব্যবস্থা করি। এছাড়াও আমরা
তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেই।৷
আকাশজমিন/আরআর