রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
রাঙ্গুনিয়া
প্রাণীসম্পদ অফিসের জানালার গ্রীল কেটে একটি এলইডি
টিভি ও প্রিন্টার চুরির
ঘটনা ঘটেছিলো। তবে চুরি হওয়া
তিনদিনের মধ্যে বুধবার রাতে পুলিশের বিশেষ
অভিযানে চুরি যাওয়া এসব
মালামাল উদ্ধার হয়েছে।এই ঘটনায় জড়িত এক ব্যক্তিকেও
গ্রেফতার করেছে পুলিশ।
তার
নাম জাহাঙ্গীর আলম (৩৫)।
তার বাড়ি রাঙ্গুনিয়া পৌরসভার
৮নম্বর ওয়ার্ড সৈয়দবাড়ি গ্রামে। সে ইতিপূর্বে আরও
একাধিকবার চুরি করতে গিয়ে
গ্রেফতার হয়েছিলো। জেল থেকে বেরিয়েই
একই কাজ চালিয়ে গেছে
সে।বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে
তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ
করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জানা
গেছে, গত ১০ আগস্ট
সকালে রাঙ্গুনিয়া উপজেলার প্রাণিসম্পদ দপ্তরের কর্মচারীবৃন্দ অফিসে গিয়ে দেখতে পান,
অফিসের দক্ষিণ পাশের জানালার গ্রিল কাটা এবং উপজেলা
প্রাণিসম্পদ কর্মকর্তার কক্ষ তছনছ করা
হয়েছে। সেই কক্ষ থেকে
থেকে ১টি এইচপি কোম্পানির
প্রিন্টার মেশিন এবং ১টি এলইডি
টিভি চুরি হয়েছে। এই
ঘটনায় উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা দ্বিন মোহাম্মদ বাদী হয়ে রাঙ্গুনিয়া
মডেল থানায় একটি জিডি দায়ের
করেন।
এর
ভিত্তিতে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায়
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করে। পরে তার
দেয়া স্বীকারোক্তি অনুযায়ী চোরাই মালামাল উদ্ধার করা হয়। এই
ঘটনায় থানায় চুরির মামলা দায়ের হয়েছে।এই ব্যাপারে রাঙ্গুনিয়া মডেল থানার ওসি
এটিএম শিফাতুল মাজদার জানান, উদ্ধারকৃত মালামাল মামলার বর্ণিত চুরি হওয়া আলামতের
সাথে সামঞ্জস্যপূর্ণ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী উক্ত চুরির ঘটনায়
জড়িত থাকার কথা স্বীকার করে।
তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ
করা হয়েছে।
আকাশজমিন/আরআর