নেত্রকোনা প্রতিনিধি
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির নায়েবে আমীর (শায়েখে চরমোনাই) মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম দেশব্যাপী চাাঁদাবাজি, লুটপাট, দখলবাজি, জুলুম, অত্যাচার-নিপীড়নের কথা উল্লেখ করে বলেছেন, এই বাংলাদেশ দেখার জন্য আমরা রাজপথে ঝাঁপিয়ে পড়িনাই। এমন কোনো সরকারি প্রতিষ্ঠান নাই, যা দখল করা হয়নি। বিচারালয়গুলোকেও দখল করা হয়েছে। এই বাংলাদেশ দেখার জন্য মুগ্ধ জীবন দেয় নাই, আবু সাঈদ তার বুক পেতে দেয় নাই। বাংলাদেশে আমরা আর চাাঁদাবাজ, জুলমবাজ ও দখলবাজ দেখতে চাই না।
যদি শেখ
হাসিনার বুলেটের সামনে, ট্যাঙ্কের সামনে বুক পেতে দিতে
পারি, তাহলে আজকেও অন্যায়ের বিরুদ্ধে কেনো বুক পেতে
দিতে পারবো না? যদি শেখ
হাসিনার জুলুমের বিরুদ্ধে কথা বলতে পারি,
তাহলে আজকেও চাঁদাবাজদের বিরুদ্ধে কেনো কথা বলবো
না? তিনি আরও বলেন,
মুসলিম লীগ, আওয়ামী লীগ,
বিএনপি ও জাতীয় পার্টির
শাসন দেখেছেন। তাদের শাসনে সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি।
এর মূল কারণ খুঁজতে
হবে। দেশ, দল ও
নেতা পরিবর্তন করে শান্তি আসবে
না, শান্তি তখনই আসবে, যখন
আমরা নীতি আদর্শের পরিবর্তন
আনতে পারবো। বৃহস্পতিবার বিকেলে নেত্রকোনা জেলা সদরের মোক্তারপাড়া
মাঠে আয়োজিত এক সমাবেশে প্রধান
অতিথির বক্তৃতায় তিনি এসব কথা
বলেন।
প্রয়োজনীয়
রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, সারা দেশে খুন,
লুণ্ঠন ও চাঁদাবাজি বন্ধ
এবং পিআর পদ্ধতিতে সুষ্ঠু
নির্বাচন এবং ইসলাম বিরোধী
সকল ষড়যন্ত্র বন্ধের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর জেলা কমিটি
এ সমাবেশের আয়োজন করে। মুফতি নুরুল
ইসলাম হাকিমীর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা
ওয়ালীউল্লাহ্ এবং মুফতি ওমর
ফারুক ওফার সঞ্চালনায় আরও
বক্তব্য রাখেন: জতীয় শিক্ষক ফোরামের
জেলা শাখার সভাপতি মাওলানা জসিম উদ্দিন পাঠান,
ইসলামী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এনামূল
হক মুর্শেদ, ইসলামী ঐক্যজোটের জেলা শাখার সাধারণ
সম্পাদক মাওলানা আবু সায়েম, জামায়েতে
ইসলামীর নেতা অধ্যাপক মাহবুবুর
রহমান, মাওলানা মামুনুর রশিদ রব্বানী, মুফতি
তাজুল ইসলাম কাশেমী, মুফতি ওয়ালী উল্লাহ প্রমুখ।
সমাবেশে
শায়েখে চরমনোই সৈয়দ মুহাম্মদ ফয়জুল
করিম নেত্রকোনার পাঁচটি আসনের জন্য দলীয় প্রার্থী
ঘোষণা করা হয়। ঘোষিত
প্রার্থীরা হলেন: নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা)
আসনে মাওলানা মামুনুর রশিদ রব্বানী, নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা)
আসনে হযরত মাওলানা আব্দুল
কাইয়ুম, নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া)
আসনে জাকির হোসেন সুলতান, নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে হাফেজ মাওলানা
মুখলেছুর রহমান ও নেত্রকোনা-৫
(পূর্বধলা) আসনে মুফতি নূরুল
ইসলাম হাকিমী।
আকাশজমিন/আরআর