ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

ভৈরবে ব্যবসায়ীর বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক মামলা প্রত্যাহারের প্রতিবাদে মানববন্ধন


  • আপলোড সময় : শনিবার ১৬ আগস্ট, ২০২৫ সময় : ৪:০৮ পিএম

ভৈরব প্রতিনিধি:

কিশোরগঞ্জের ভৈরবের চন্ডিবের গ্রামের বিশিষ্ট ওয়ার্কশপ ব্যবসায়ী মোঃ বাবুল মিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার দুপুরে ঢাকা সিলেট মহাসড়কের ভৈরব দুর্জয় মোড়ে শতাধিক এলাকাবাসী নারী পুরুষ মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে স্থানীয় এলাকাবাসী জানান, বাবুল মিয়ার বৈধভাবে ক্রয়কৃত জায়গা-সম্পত্তি জোরপূর্বক দখল নেওয়ার জন্য কালিপুর গ্রামের নাজমা আক্তার ওরফে পাশী, সুমন মিয়া ও তার কথিত স্ত্রী স্বপ্না বেগমগং পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ চেষ্টার মামলা সাজিয়ে হয়রানি ও মানহানি করছে বলে অভিযোগ করা হয়।

বক্তারা জানান, কয়েক বছর আগে বাবুল মিয়া তার শশুর বাড়ি কালিপুরে কয়েক ঘন্টা জমি ক্রয় করেন। তাঁর জমির দখল, মালিকানা ও কাগজপত্র সবই বৈধ এবং আইনগতভাবে সুরক্ষিত আছে। কিন্তু সম্প্রতি সময়ে বাবুল মিয়ার শাশুড়ী নাজমা আক্তার পাশী, তার ছেলে সুমন মিয়া ও তার কথিত স্ত্রী স্বপ্না বেগম গংরা পরিকল্পিতভাবে ওই জমি দখলের চেষ্টা শুরু করে। দখল প্রক্রিয়াকে সহজ করতে এবং স্থানীয়ভাবে প্রভাব বিস্তার করতে তারা বাবুল মিয়ার সামাজিক মর্যাদা ধ্বংসের উদ্দেশ্যে মিথ্যা নাটক সাজিয়ে তাকে ধর্ষণ চেষ্টার মতো গুরুতর অভিযোগে আসামি করে মিথ্যা মামলা দায়ের করেন ভৈরব থানায়।

মামলায় মিথ্যা স্বাক্ষী করায় মানববন্ধনে এসে বাদীর বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান দুইজন স্বাক্ষী কালিপুর ১২নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর মতি মিয়া ও বাছির মিয়া ওরফে আহাদ মিয়া। তারা জানান, ধর্ষণের ঘটনা কোন ঘটেনি। তাদেরকে মিথ্যা স্বাক্ষী করা হয়েছে।  এ মিথ্যা ধর্ষণ মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাদীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভৈরব থানা পুলিশের৷ কাছে দাবি জানান।

 

ভুক্তভোগী বাবুল মিয়া ও তার স্ত্রী সুলতানা বেগম  সুপ্তি দাবি করেন, এটি একটি সুপরিকল্পিত চক্রান্ত, যার মাধ্যমে তাকে সামাজিক, মানসিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। তারা আরও বলেন, বাবুল মিয়া একজন সাধারণ ব্যবসায়ী মানুষ, বহু বছর ধরে এই এলাকায় সুনামের সঙ্গে কাজ করছেন। এই ধরনের মিথ্যা মামলা শুধু আমার পরিবার নয়, ব্যবসাকেও বিপদের মুখে ঠেলে দিয়েছে।

এ ঘটনায় তারা স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সুশীল সমাজের সহযোগিতা কামনা করে সঠিক তদন্তের মাধ্যমে মিথ্যা মামলার অবসান ও চক্রান্তকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর