ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

বৃষ্টিতে ধ্বসে যাওয়া রাস্তা মেরামতের দায়িত্ব নিলেন সৌদি প্রবাসী সালমান


  • আপলোড সময় : শনিবার ১৬ আগস্ট, ২০২৫ সময় : ৪:১৯ পিএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

কয়েকদিনের টানা বর্ষণ ও গুড়ি গুড়ি বৃষ্টিতে জনবসতিপূর্ণ এলাকার যানবাহন চলাচলের একমাত্র ধ্বসে যাওয়া রাস্তাটি মেরামতের দায়িত্ব নিয়েছেন দৌলতদিয়া ইউনিয়নের কৃতি সন্তান, রেমিটেন্স যোদ্ধা সৌদি প্রবাসি মো. সালমান রহমান।

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সামজদ্দিন বেপারী পাড়া রফুর দোকান হতে ওহেদ খাঁ পাড়া পাকা রাস্তা পর্যন্ত ইটের সোলিংকৃত রাস্তাটি টানা বর্ষণ ও বৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় ভেঙে যায়। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ‍্যম এবং বিভিন্ন পত্রিকা ও অনলাইনে সংবাদ প্রকাশ হওয়ায় বিষয়টি সৌদি প্রবাসী সালমান রহমানের নজরে আসে। তিনি এলাকার মানুষের অসুবিধা এবং স্কুলগামী শিক্ষার্থীদের চলাচলে সুবিধার কথা চিন্তা করে রাস্তাটি মেরামত করার সিদ্ধান্ত নেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রায় তিন কিলোমিটার ইটের তৈরি রাস্তাটির একের অধিক জায়াগায় বৃষ্টির পানির স্রোতে ভেঙে খানাখন্দের সৃষ্টি হয়েছে। যানবাহন চলাচল বন্ধ থাকায় অসুবিধায় পরেছে এলাকার লোকজন। ওই এলাকার একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান সামজদ্দিন বেপারী পাড়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের শিক্ষার্থীদের প্রায় দুই কিলোমিটার পথ হেঁটেই স্কুলে আসতে হচ্ছে। দু একটা রিক্সা বা অটো চলাচল করলেও মাঝে মধ্যেই দুর্ঘটনার কবলে পরতে হচ্ছিল। আরও দেখা যায়, রাস্তাটি মেরামতের জন‍্য শ্রমিক নিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন প্রবাসী সালমান রহমান।

বেশ কয়েকজন এলাকাবাসী জানান, কয়েকদিনের টানা বৃষ্টিতে আমাদের চলাচলের একমাত্র রাস্তাটি ভেঙ্গে গেছে। এতেকরে আমাদের চলাচল করতে অনেক কষ্ট ভোগ করতে হচ্ছে। কৃষি পন‍্য আনা নেওয়ায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। ভোগান্তির কথা চিন্তা করে প্রবাসী সালমান মেরামতের উদ্যোগ নিয়ে আমাদের অনেক উপকার করলেন। আমরা এলাকাবাসী সালমানের উত্তরোত্তর সফলতা ও মঙ্গল কামনা করছি।

সৌদি প্রবাসী সালমান রহমান মুঠোফোনে জানান, জীবীকার তাগিদে প্রবাসে পরে আছি। প্রবাসে থাকলেও মনটা পরে থাকে নিজ এলাকায়। ভারি বর্ষণে নিজ এলাকার রাস্তা ভেঙে যাওয়ার সংবাদ সামাজিক যোগাযোগ মাধ‍্যম ফেসবুক এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে অসুবিধার কথা জানতে পেরে মেরামতের সিদ্ধান্ত নেয়। মেরামতের কাজ শুরু হয়েছে। আশাকরি খুব দ্রুতই চলাচলের উপযোগি হবে রাস্তাটি।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর