ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

হতদরিদ্রদের একমাত্র থাকার ঘর অগ্নিকাণ্ডে ভস্মীভূত


  • আপলোড সময় : শনিবার ১৬ আগস্ট, ২০২৫ সময় : ৪:২১ পিএম

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ভস্মীভূত হয়েছে এক হতদরিদ্রদের বসতঘর। এসময় বসতঘরের পাশে থাকা গোয়াল ঘর ও ২ টি ছাগল ভস্মীভূত হয়েছে। শুক্রবার দিবাগত রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাটি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া এলাকার মৃত শেখ সাহেব আলীর পুত্র শেখ জমির আলীর বসতঘর।

স্থানীয় সূত্রে জানাযায়, হঠাৎই রাত সাড়ে ১২ টার সময় শেখ জমির আলীর গোয়াল ঘরে ২ ছাগল পালন করত। সেই ঘরে আগুন লাগে। পাটকাঠির বেড়া হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পরে এবং বসতঘরে আগুন লেগে যায়। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও আগুনে ভস্মীভূত হয়ে যায় পুরো ঘর।। তারা ধারনা করছেন মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত।

এই বিষয়ে ঘারুয়া ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মান্নান জানান, আমাদের এলাকায় হতদরিদ্র শেখ জমির আলীর ঘর আগুন লেগে পুরে গেছে। এতোটাই অসহায় লোকটা যে মাথা গোজার ঠাই রইলো না।

এই বিষয়ে ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর