সিরাজগঞ্জ প্রতিনিধি / : 170
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
আওয়ামী লীগ অতীতে ধর্মের নামে বিভাজন সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা নিয়েছে। স্বাধীনতার পর বিরোধী মতের মানুষকে হত্যা করেছে, সম্পদ লুট করেছে এবং সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘরের বড় একটি অংশ দখল করেছে। এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
শনিবার (১৬ আগস্ট) সকালে সিরাজগঞ্জের এসএস রোডের মওলানা ভাসানী কলেজের
সামনে জন্মাষ্টমী উপলক্ষে আনন্দ শোভাযাত্রার আগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির
বক্তব্যে টুকু এসব কথা বলেন। তিনি বলেন, ২৪ জুলাই-আগস্টের গণ-আন্দোলন ও গণ-অভ্যুত্থানের
পর আমি সনাতন ধর্মাবলম্বীদের আশ্বস্ত করেছি, আপনারা নির্ভয়ে বসবাস করুন, ব্যবসা-বাণিজ্য
চালিয়ে যান।
তিনি
আরও বলেন, আমার স্বপ্ন, সিরাজগঞ্জকে রেইনবো সিটি হিসেবে গড়ে তোলা, যেখানে সাত রঙের
মানুষের সহাবস্থান থাকবে। আগেকার দিনে পাড়া-মহল্লার প্রতিবেশীরা মিলেমিশে একসঙ্গে বসবাস
করতেন এবং সব ধর্মের উৎসবে অংশ নিতেন। তখন হিন্দু, মুসলিম, খ্রিষ্টান কারও মধ্যে বিভেদ
ছিল না। সমাজকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে পারলে ধর্মীয় বিভাজনও থাকবে না, সবাই সুখে-শান্তিতে
বসবাস করতে পারবে।
আকাশজমিন/আরআর