ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

তেলের ক্রেতা ‘ভারতকে হারিয়েছে’ রাশিয়া, বললেন ট্রাম্প


  • আপলোড সময় : শনিবার ১৬ আগস্ট, ২০২৫ সময় : ৮:১৬ পিএম

আন্তর্জাতিক ডেস্কঃ

ভারতের ওপর ২৫ শতাংশ বাড়তি শুল্ক আরোপ করায় দেশটি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিষেধাজ্ঞায় থাকা রাশিয়ার তেল কেনার ‘অপরাধে গত ৬ আগস্ট ভারতের ওপর বাড়তি ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প। এতে করে দেশটির ওপর মার্কিন শুল্কের পরিমাণ ৫০ শতাংশে দাঁড়ায়।

তেলের ক্রেতা হিসেবে রাশিয়া ভারতকে হারিয়েছে এমন মন্তব্য করে ট্রাম্প গতকাল শুক্রবার (১৫ আগস্ট) ফক্স নিউজকে বলেন, “পুতিন তেলের একটি ক্রেতা হারিয়েছে। যেমনটা বলা যায়, ভারত। তারা ৪০ শতাংশ তেল আমদানি করছিল। চীন, আপনার জানেন অনেক তেল আমদানি করছে।

তবে কোনো দেশের ওপর রাশিয়ার তেল কেনার জন্য আর বাড়তি শুল্ক আরোপ করবেন না এমন ইঙ্গিত দিয়ে ট্রাম্প বলেছেন, “যদি আমি সেকেন্ডারি নিষেধাজ্ঞা, অথবা সেকেন্ডারি শুল্ক আরোপ করি, তাদের দৃষ্টিকোণ থেকে এটি হবে বিপর্যয়কর। যদি আমার বাড়তি শুল্ক আরোপ করতে হয়, আমি করব। কিন্তু আমার এটি হয়ত করতে হবে না।

এদিকে যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ককে অন্যায্য হিসেবে অভিহিত করেছে ভারত। দেশটি বলেছে, তারা তাদের জাতীয় স্বার্থ রক্ষায় যা করার তাই করবে। ভারতের প্রধানমন্ত্রী বলেছেন, তারা ‘অর্থনৈতিক চাপে পিছু হটবেন না।

আগামী ১৮ আগস্ট থেকে ভারতের ওপর এই শুল্ক কার্যকর হবে। তবে ভারত রাশিয়ার তেল কেনা বন্ধের কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনো দেয়নি।

 

গতকাল ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলাস্কায় বৈঠক করেন। এ বৈঠকের পর দুই দেশের সম্পর্ক কিছুটা ‘শীতল হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে বৈঠকের প্রভাবে ভারতের ওপর থেকে যুক্তরাষ্ট্র বাড়তি শুল্ক প্রত্যাহার করে নেবে কি না সেটি স্পষ্ট নয়। সূত্র: ফক্স নিউজ

 



এ সম্পর্কিত আরো খবর