সোনারগাঁ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের
সোনারগাঁয়ে তারেক রহমান কর্তৃক ঘোষিত৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গন সমাবেশ লিফলেট বিতরণ
অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬আগষ্ট)
বিকেলে উপজেলার সনমান্দী ইউনিয়ন
সনমান্দী
ইউনিয়ন ৫ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত গন সমাবেশ লিফলেট বিতরণ করা হয় পশ্চিম
সনমান্দী মোহাম্মদীয়া (স:) মাদ্রাসায় ও এতিমখানা।
সনমান্দী
ইউনিয়ন বিএনপির নেতা মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সোনারগাঁ উপজেলা
বিএনপির ১নং সহসভাপতি ও নারায়ণগঞ্জ ৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আল মুজাহিদ মল্লিক।
অনুষ্ঠানে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সনমান্দী হাফিজিয়া মাদরাসার সভাপতি আব্দুস সাত্তার,
সনমান্দী ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ, নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবকদল
এর সদস্য আওলাদ হোসেন সহ সনমান্দী ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন এর নেতাকর্মীরা।
আকাশজমিন/আরআর