ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

তাড়াইলে প্রবীণ ও নবীন সাংবাদিকদের নৌভ্রমণ


  • আপলোড সময় : শনিবার ১৬ আগস্ট, ২০২৫ সময় : ৯:১১ পিএম

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সক্রিয় সংবাদ প্রতিনিধিদের নিয়ে নৌকা ভ্রমণ করেছে ঐতিহ্যবাহী তিনটি সংগঠন তাড়াইল সাংবাদিক কল্যাণ সমিতি, তাড়াইল প্রেসক্লাব ও জাতীয় সাংবাদিক সংস্থা তাড়াইল উপজেলা ইউনিট।

 

১৬ আগস্ট (শনিবার) সকাল ৮টায় তাড়াইল সদর বাজার ট্রলারঘাট থেকে ঐতিহ্যবাহী তিনটি সংগঠনের সাংবাদিক ও সহযোগীদের নিয়ে যাত্রা শুরু করে ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামের বিস্তীর্ণ হাওরে। এ সময়  চলন্ত নৌকায় কৌশল বিনিময় ও ভাটি এলাকার থৈ থৈ পানিতে আনন্দে মেতে উঠে প্রবীণ ও নবীন একঝাঁক সংবাদকর্মী।

 

ভ্রমণে অংশ নেওয়া সাংবাদিকরা জানান, সারাবছর কর্মব্যস্ততার কারণে পারষ্পরিক যোগাযোগ বা কথোপকথন কোনটিই খুব একটা হয়ে ওঠে না। তাই তাড়াইলের সক্রিয় সাংবাদিক সংগঠন তাড়াইল সাংবাদিক কল্যাণ সমিতি, তাড়াইল প্রেসক্লাব ও জাতীয় সাংবাদিক সংস্থা তাড়াইল উপজেলা ইউনিট এই ৩টি সংগঠনের সাথে সম্পৃক্ত সকল গণমাধ্যমকর্মী ও সহযোগীদের নিয়ে আমরা নৌকা ভ্রমণের আয়োজন করেছি। সাংবাদিকদের একতা ধরে রাখতে এমন উদ্যোগ সবসময় চলমান থাকবে। নৌভ্রমণে উপস্থিত ছিলেন, তাড়াইল সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি ও দৈনিক জনতা'র উপজেলা প্রতিনিধি মো. দেলোয়ার হোসেন খান,

তাড়াইল প্রেসক্লাবের সভাপতি দেওয়ান ফারুক দাদ খান, জাতীয় সাংবাদিক সংস্থা তাড়াইল ইউনিটের সভাপতি মো. শহিদুল ইসলাম, দৈনিক আমাদের সময় প্রতিনিধি মো. আমিনুল ইসলাম বাবুল, কালের নতুন সংবাদ এর সম্পাদক ও দৈনিক দিনকাল প্রতিনিধি খায়রুল ইসলাম, দৈনিক আকাশ জমিন ও দেশের খবর এর প্রতিনিধি মো.  আনোয়ার হোসাইন জুয়েল, নয়া দিগন্ত প্রতিনিধি হাফেজ মাওলানা এমদাদুল হক, জাতীয় ইংরেজি দৈনিক দ্যা কান্ট্রি টুডের প্রতিনিধি জুবায়ের আহমাদ জুয়েল, দৈনিক আমার সংবাদের প্রতিনিধি মো: রাজু শিকদার, দৈনিক নওরোজ প্রতিনিধি মুজিবুল হক চুন্নু, কালের নতুন সংবাদের স্টাফ রিপোর্টার রফিকুল ইসলাম, সাপ্তাহিক শুরূক এর প্রতিনিধি মো. শরীফুল ইসলাম, দৈনিক অগ্রযাত্রা প্রতিনিধি মো. আমিনুল ইসলাম রিপন।

এছাড়াও উপস্থিত ছিলেন, মো: ছাদেকুর রহমান রতন (তাড়াইল বিচিত্রা টিভি), বিশিষ্ট সাহিত্যিক মো: মীজানুর রহমান ভূঁইয়া, সাংবাদিক আফসার উদ্দিন সহ ঐতিহ্যবাহী তিনটি সংগঠনের সহযোগীবৃন্দ। দিনব্যাপী আনন্দ নৌভ্রমণ শেষে পূর্বের স্থানে এসে সমাপ্তি ঘোষণা করা হয়।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর