ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

তাড়াশে জিয়া মঞ্চের আহবায়ক কমিটির অনুমোদন সভা


  • আপলোড সময় : রবিবার ১৭ আগস্ট, ২০২৫ সময় : ৬:৩৩ পিএম

সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

সিরাজগঞ্জের তাড়াশে "জিয়া মঞ্চের" আহবায়ক কমিটির অনুমোদন সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ আগস্ট)  সকালে তাড়াশ ডিএমএ মাল্টিপারপাস হল রুমে "জিয়া মঞ্চ"তাড়াশ উপজেলা শাখার আহবায়ক মির্জা আব্দুর রশীদ মাহমুদ বকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা জিয়া মঞ্চের ভারপ্রাপ্ত আহবায়ক  খাজা ময়েন উদ্দিন।

তাড়াশ উপজেলার শাখার জিয়া মঞ্চের সদস্য সচিব জাহিদুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা শাখার সদস্য সচিব ও প্রধান আলোচক সিরাজুল আলম সরকার, যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম প্রমূখ।

এ সময় প্রধান আলোচক বলেন, "জিয়া মঞ্চ" বিএনপি'র একটি সহযোগী সংগঠন। এ সংগঠন অনিয়ম- দূর্নীতির উর্ধে থেকে সুস্থ্য সমাজ, দেশ ও রাষ্ট্র গঠনে  গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরে ২০২৪ সালের জুলাই - আগষ্ট বিপ্লবে শহীদের আত্মার মাগফেরাত ও আহত যোদ্ধাদের সুস্থ্যতা কামনা করে দোয়া করা হয়। অনুষ্ঠান শেষে উপজেলার প্রতিটি ইউনিয়নে আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর