কোটালীপাড়া(গোপালগঞ্জ) প্রতিনিধিঃ
“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”— এ প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়ায় নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপিত হয়েছে। আজ সোমবার (১৮ আগস্ট) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্বাস্থ্যকেন্দ্র সংলগ্ন পুকুরে মৎস্য পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে শেষ হয়। পরে উপজেলা হলরুম ‘লাল শাপলা’য় আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস. এম. শাজাহান সিরাজের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (অ.দা.) মাসুম বিল্লাহ। এসময় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইসমাইল হোসেন, বিআরডিবি কর্মকর্তা আবু তাহের হেলাল, প্রাণিসম্পদ কর্মকর্তা মিরাজ হোসেন, বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী মোতাহার হোসেন সরদার, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ফায়েকুজ্জামান শেখ, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন মাসুদ, এনসিপি নেতা তৌহিদুল ইসলাম, মৎস্যজীবী তোতা মিয়া হাওলাদার, ফরিদ শেখ, মিতু হালদার ও সাংবাদিক মিজানুর রহমান বুলুসহ অনেকে বক্তব্য রাখেন।
এছাড়া
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রকৌশলী সফিউল আজম, উপজেলা যুব
উন্নয়ন কর্মকর্তা শাজাহান মোল্লা, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন
তালুকদার, আবুল কালাম দাড়িয়াসহ
উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও মৎস্যজীবীবৃন্দ। অনুষ্ঠান
শেষে মাছ চাষে বিশেষ
অবদান রাখার জন্য দুইজন মৎস্যজীবীকে
ক্রেস্ট প্রদান করা হয়।
আকাশজমিন/আরআর