ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক

মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন


  • আপলোড সময় : সোমবার ১৮ আগস্ট, ২০২৫ সময় : ৭:৫২ পিএম

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:

অভয়াশ্রম গড়ে তুলি-দেশি মাছে দেশ ভরি শ্লোগানে জাতীয় মৎস্য সপ্তাহ মিরসরাইয়ে পালিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট) মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালি, পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভা এবং শ্রেষ্ঠ মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সিনিয়র মৎস্য অফিসার আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোমাইয়া আক্তার। এসময় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. জাকিরুল ফরিদ, বাংলাদেশ কোস্ট গার্ড মীরসরাই ক্যাম্পের কন্টিজেন্ট কমান্ডার (সিসি) আবুল কালাম, সাংবাদিক আনোয়ারুল হক নিজামী, নিজাপুর সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ মোহাম্মদ আলী, মৎস্য খামারি মো. ইকবাল হোসেন, মো. মোস্তফা, নাহার ফিডের সিনিয়র এক্সিকিউটিভ কোয়ালিটি কন্ট্রোল অফিসার মো. হাশিম রাব্বি।

 

আলোচনা সভা ও র‌্যালিতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, মৎস্য চাষি ও জেলে সম্প্রদায়ের লোকজন অংশ নেন। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে উপজেলা পর্যায়ে সফল মৎস্যচাষি ওসমানপুর ইউনিয়নের সাহেবপুর গ্রামের মো. মোস্তফা, মো. ইকবাল হোসেন, দুর্গাপুর ইউনিয়নের পূর্ব দুর্গাপুর গ্রামের মো. নাজিম উদ্দিন ভূঁঞা, ধুম ইউনিয়নের নাহেরপুর  গ্রামের মো. নুর উদ্দিনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

 

আলোচনা সভায় মৎস্য চাষকে শিল্প হিসেবে ঘোষণা করা, মুহুরী প্রজেক্টের মৎস্য প্রকল্পগুলোকে মৎস্য জোন হিসেবে ঘোষণার দাবী জানান মৎস্য চাষীরা। এসময় নিরাপদ মৎস্য চাষ ও অতিরিক্ত এন্টিবায়োটিক ওষুধ ব্যবহারে মৎস্য চাষীদের নিরুৎসাহিত করেন বক্তারা।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর