ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

জেলার শ্রেষ্ঠ মৎস্য উৎপাদনকারীর পুরস্কার পেলেন কামরুল


  • আপলোড সময় : সোমবার ১৮ আগস্ট, ২০২৫ সময় : ৭:৫৬ পিএম

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ মৎস্য উৎপাদনকারী হিসেবে পুরস্কার পেয়েছেন মিরসরাই উপজেলার মো. কামরুল হোসেন। সোমবার (১৮ আগস্ট) জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়া উদ্দিন ও মৎস্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মো. আনোয়ার হোসেন পুরস্কার তুলে দেন।

সফল মৎস্য উৎপাদনকারী কামরুল হোসেন উপজেলার ৫ নম্বর ওচমানপুর ইউনিয়নের বাঁশখালী গ্রামের মৃত সআব্দুল মান্নানের ছেলে। এর আগে তিনি মিরসরাই উপজেলা শ্রেষ্ঠ মৎস্য উৎপাদনকারীর পুরস্কার পেয়েছেন।

জানা গেছে, ২০০৩ সালে ছোট একটি পুকুরে মাছ চাষ শুরু করেন কামরুল হোসেন। সেই থেকে শুরু। আর পেছনে ফিরে তাকাতে হয়নি। জমি বন্ধক দিয়ে ৪০ হাজার টাকা পুঁজি নিয়ে শুরু হয় তার পথচলা। কঠোর পরিশ্রম আর একাগ্রতা তাকে নিয়ে গেছে উন্নতির শিখরে। চট্টগ্রামের মৎস্য জোন হিসেবে খ্যাত মুহুরী প্রকল্প এলাকায় এখন শত শত মাছচাষির মডেল কামরুল হোসেন প্রকাশ কামরুল হুজুর আধুনিক পদ্ধতিতে মাছ চাষের জন্য তিনি উপজেলার মাছচাষিদের কাছে মডেল। অনেকে তাকে অনুসরণ করে চাষ করছেন। নিয়মিত তার কাছ থেকে পরামর্শ নেন চাষিরা।

মুহুরী প্রজেক্ট এলাকায় অবস্থিত ‘ফারহা মৎস্য প্রকল্প নামে তার প্রকল্প রয়েছে। এখন প্রায় ব্যক্তিগত ও যৌথভাবে ৫০০ একর প্রকল্পে মাছ চাষ করে আসছেন।

কামরুল হোসেন বলেন, ‘২০০৩ সালে ছাত্র থাকা অবস্থায় আমাদের কিছু জায়গা বন্ধক দিয়ে ৪০ হাজার টাকা নিই। ৩০ হাজার টাকা দিয়ে পাঁচ বছরের জন্য একটি পুকুর ইজারা নেই। বারইয়ারহাটের একটি খাদ্যের দোকান থেকে বাকিতে খাদ্য নিয়ে মাছচাষ শুরু করেছি। প্রথম বছরে আড়াই লাখ টাকার মাছ বিক্রি করি। এর পর থেকে মাছ চাষের পরিধি বাড়াতে থাকি। বর্তমানে আমার প্রকল্পে অর্ধশত কর্মচারী রয়েছেন। মাছচাষ আমার জীবনের একটি অংশ। নিজের কঠোর পরিশ্রম আর মানুষের দোয়ায় আমি সফল হয়েছি। সফলতার সীকৃতি হিসেবে চট্টগ্রাম জেলা মৎস্য অধিদপ্তর আমাকে জেলার শ্রেষ্ঠ মৎস্য উৎপাদনকারীর পুরস্কার দেওয়ায় আমি আনন্দিত।

 

মিরসরাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আরিফুর রহমান বলেন, ‘কামরুল হোসেন এখানকার অনেক বড় মৎস্য উৎপাদনকারী। উনার দেখাদেখি আরো অনেকে মৎস্য শিল্পে জড়িত হয়েছেন। সবকিছু বিবেচনা করে উনাকে জেলার শ্রেষ্ঠ মৎস্যচাষী নির্বাচিত করা হয়েছে।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর