গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে চোরাইকৃত একটি সুজুকী ঝিকসার মোটর সাইকেলসহ একজন যুবককে আটক করেছে।আটককৃত যুবক গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার জঙ্গল মুকন্দপুর গ্রামের শেখ মনিরুজ্জামানের ছেলে রকিবুল ইসলাম রনি (১৯)।
থানা
পুলিশ সূত্রে জানা যায়, ১৯
আগস্ট মঙ্গলবার গোয়ালন্দ ঘাট থানা অফিসার
ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল
ইসলামের দিকনির্দেশনায় এসআই (নিঃ) মো. আমিনুল
হক সংগীয় ফোর্সসহ ভোর ৪:৫০
ঘটিকার সময় গোয়ালন্দ
ঘাট থানাধীন দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ সামনে দৌলতদিয়া ঘাট হতে রাজবাড়ী
যাওয়ার পথিমধ্যে চেকপোস্ট বসিয়ে
রকিবুল ইসলাম রনি (১৯) নামের
একজন যুবককে একটি সুজুকী মোটরসাইকেলসহ
গ্রেফতার করে।
এব্যাপারে গোয়ালন্দ ঘাট থানা অফিসার
ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল
ইসলাম এক প্রেস নোটিশের
মধ্যে জানান, ১৯ আগস্ট মঙ্গলবার
ভোরে একটি চোরাই মোটরসাইকেলসহ
এক যুবককে আটক করা হয়।
এ ঘটনায় আটককৃত যুবকের নামে থানায় নিয়মিত
মামলা রুজু করে বিজ্ঞ
আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ
করা হয়েছে।
আকাশজমিন/আরআর