ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ

লালমনিরহাটে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


  • আপলোড সময় : মঙ্গলবার ১৯ আগস্ট, ২০২৫ সময় : ৫:০৭ পিএম

লালমনিরহাট প্রতিনিধি 
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লালমনিরহাটে পালিত হয়েছে। মঙ্গলবার (১৯ আগষ্ট) দুপুরে জেলা শ্রমিকদল কার্যালয় থেকে একটি ্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিশন মোড়ে গিয়ে শেষ হয়। আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

এসময় প্রধান অতিথির বক্তব্যে দুলু বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সবসময় দেশের গণতান্ত্রিক আন্দোলনের অগ্রভাগে ছিল। দলের সংকট-সংগ্রামের দিনগুলোতে স্বেচ্ছাসেবক দল সাহসিকতার সাথে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই চালিয়ে গেছে। আগামী দিনে গণতন্ত্র রক্ষা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করতে স্বেচ্ছাসেবক দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

লালমনিরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুস ছাত্তারের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক সায়েদুল ইসলাম পাটোয়ারী সাজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস ছালামসহ দলীয় নেতৃবৃন্দ।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর