ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

ইউনিয়ন পরিষদ ভবন নির্ধারিত স্থানে স্থাপনের দাবিতে মানববন্ধন


  • আপলোড সময় : মঙ্গলবার ১৯ আগস্ট, ২০২৫ সময় : ৭:৪৫ পিএম

মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি:

নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার ৫নং সমাজ সহিলদেও ইউনিয়ন পরিষদ ভবন নির্ধারিত স্থানে স্থাপনের দাবিতে মানববন্ধন বিক্ষোভ করেছে এলাকাবাসী।তাদের দাবি- সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি প্রভাব খাটিয়ে করে পরিষদ ভবনটি তার নিজ গ্রাম জয়পুর গ্রামে নিয়ে যেতে চাইছে।  জয়পুর গ্রামটি ইউনিয়নের শেষ প্রান্তে হওয়ায় সেখানে যেতে মানুষের অসুবিধা হবে। এতে করে ইউনিয়নের অনেক গ্রামের মানুষ সেবা বঞ্চিত হবে।

তারা স্থান পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদ জানান। দাবি না মানলে আরও বৃহৎ কর্মসূচির হুমকি দেন এলাকাবাসী। আজ মঙ্গলবার (১৯ আগস্টবিকালে উপজেলার সহিলদেও গ্রামে মদন-মোহনগঞ্জ পাকা রাস্তার ওপর মানববন্ধন বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে কয়েকটি গ্রামের সহস্রাধিক মানুষ অংশ নেয়।

 এতে ইউনিয়নের নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আনিছ খান, একই ওয়ার্ডের মেম্বার দুলাল মিয়া, নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মোঃ মনারুল মিয়া, নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার আমিনুল হক, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক শাখাওয়াত হোসেন রেনু, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রায়হান চৌধুরীসহ অসংখ্য মানুষ বক্তব্য দেন।

এলাকাবাসী জানান, এই ইউনিয়নে পর্যম্ত যত চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তারা তাদের নিজেদের পছন্দ মতো জায়গায় পরিষদের কাজ করেছেন। গত আওয়ামী সরকারের সময় মধ্যবর্তী স্থান হিসেবে সহিলদেও গ্রামে পাকা রাস্তার পাশে ৩০ শতাংশ জমি পরিষদের ভবনের স্থান নির্ধারণ করা হয়। এটি পরিষদের নামে রেজুলেশন করে পাকাপাকি করা হয়। কিন্তু সরকার পতনের পর জয়পুর গ্রামের কেন্দ্রীয় সমন্বয়ক রাফি প্রশাসনকে চাপ দিয়ে তার নিজের গ্রামে ওই ভবনটি স্থাপন করতে চাইছে। এরই প্রতিবাদে মানববন্ধন বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

মোহনগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম. কাদের জানান, বিগত সরকারের সময় সহিলদেও সহ সম্ভাব তিনটি জায়গা নির্বাচন করে এর যেকোনো একটিতে ভবন নির্মাণের বিষয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছিল। সরকার পতনের পরে আর বিষয়ে অগ্রগতি জানা নেই। এখন এই ইউনিয়নের মানুষকেই সিদ্ধান্ত নিতে হবে পরিষদের ভবনটি তারা কোন জায়গায় চান।

 

আকাশজমিন / আরআর


এ সম্পর্কিত আরো খবর