ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

নেত্রকোনায় কাকন হত্যার দৃষ্টান্তমূলক বিচার দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ


  • আপলোড সময় : মঙ্গলবার ১৯ আগস্ট, ২০২৫ সময় : ৭:৫৭ পিএম

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার পূর্বধলায় কাকন হত্যায় জড়িত খুনীদের দ্রুত গ্রেপ্তার দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে ১৫ গ্রামবাসীর উদ্যোগে বিক্ষোভ মানববন্ধন সমাবেশ হয়েছে। মঙ্গলবার বেলা ১টার দিকে উপজেলার দাপুনিয়া বাজারে বিক্ষোভ হয়। বিক্ষোভ কর্র্মসূচিতে দাপুনিয়া, ভোগী, কাইলাটি, ঢুপিরকান্দা, শালদীঘাসহ অন্তত ১৫ গ্রামের নারী-পুরুষরা অংশগ্রহণ করেন। 

মানববন্ধনে বক্তব্য রাখেন: কাকনের স্ত্রী আফরিন সুলতানা রুবি, সালমান রহমান পল্লব, জাহাঙ্গীর আলম রুবেল, মাসুদ কবির মামুন, মনোয়ার হোসেন সোয়েল, আবুল হাসিম অধ্যক্ষ আঃ রহিম প্রমুখ। সময় বক্তারা বলেন, ১২ দিন আগে হত্যাকাণ্ড সংঘটিত হলেও ১৫ জন আসামীর মধ্যে মাত্র একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের অনেকেই দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছে। আসামীদের লোকজন কাকনের পরিবারকে হুমকি-ধমকি দিচ্ছে। বিক্ষোভকারীরা আসামীদের দ্রুত গ্রেপ্তারসহ সর্বোচ্চ শাস্তির দাবি করেন।

জানা গেছে, পূর্বধলা উপজেলার নারান্দিয়া ইউনিয়নের দাপুনিয়া পশ্চিমপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে কাকন আহমেদ রেলওয়ে বিভাগে পয়েন্টসম্যান হিসেবে চাকরি করতেন। গত আগস্ট রাত ১টার দিকে দাপুনিয়া বাজার থেকে বাড়ি ফেরার পথে বাজারসংলগ্ন এলাকায় আগে থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা পূর্ব শত্রুতার জেরে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি আঘাত করে। এতে গুরুতর আহত হলে স্বজনরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে নেয়ার পথে কাকন তার স্বজনদের কাছে হামলাকারীদের নাম-পরিচয় বলে যান। ব্যাপারে ১৫ জনকে আসামী  করে পূর্বধলা থানায় মামলা দায়ের করা হয়।

আকাশজমিন / আরআর


এ সম্পর্কিত আরো খবর