সিরাজগঞ্জ প্রতিনিধি / : 201
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের
উল্লাপাড়ায় ট্রেন থেকে পড়ে অজ্ঞাতনামা এক যুবক (২২) এর মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত
করেছেন, উল্লাপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার মাসুম আলী খান।
মঙ্গলবার (১৯ আগস্ট) রাত ১১টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে, উল্লাপাড়ায়। ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে ওই যুবকের মৃত্যু হয়। উল্লাপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার মাসুম আলী খান জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে ওই যুবক গুরুতর আহত হন। মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।
ওই যুবকের পকেটে কোনো ট্রেনের টিকিট পাওয়া যায়নি, তাই তাঁর নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। বুধবার (২০ আগস্ট) সকাল ৭টার দিকে সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
আকাশজমিন/আরআর