ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

লালমনিরহাটে ক্রিকেট খেলোয়াড়দের সংবর্ধনা দিলো কালীগঞ্জ প্রেসক্লাব


  • আপলোড সময় : বুধবার ২০ আগস্ট, ২০২৫ সময় : ৪:৩০ পিএম

লালমনিরহাট প্রতিনিধি

অনুর্ধ্ব-১৯ ও অনুদ্ধ-১৫ জাতীয় ক্রিকেট দলে জায়গা করে নেওয়ায় দুই তরুণ ক্রিকেটারকে সংবর্ধনা দিয়েছে লালমনিরহাটের কালীগঞ্জ প্রেসক্লাব। সংবর্ধনা পাওয়া দুই ক্রিকেটার হলেন স্বাধীন ইসলাম ও সীমান্ত রায় রিংকু। তারা দুজনেই কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার এলাকার দুরন্ত ক্রিকেট একাডেমীর সদস্য।

বুধবার দুপুরে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কালীগঞ্জ উপজেলা সোনালী অতীত ক্লাব ও কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি  ও ক্রিড়াবিদ আনিছুর রহমান লাডলা। কালীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তিতাস আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সহ সভাপতি হাসান আব্দুল মালেক,সোনালী অতীত ক্লাবের সাধারন সম্পাদক আবু বক্কর সিদ্দিক শিলু,দুরন্ত ক্রিকেট একাডেমীর সভাপতি মারুফ হাসান তমাল। এসময় অন্যানের মধ্যে প্রেসক্লাবের সাবেক সভাপতি মোকলেছুর রহমান টুকু, প্রভাষক রিয়াজ উদ্দিন মিন্টু,প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক লিটন পারভেজ,জালাল উদ্দিন,প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নিয়াজ আহমেদ শিপন,সাজু আহমেদ,ফেরদৌস আহমেদ,ক্রিকেট কোচ উজ্জল হোসেন, বক্তব্য রাখেন।ফুলেল শুভেচ্ছার পর প্রেসক্লাব ও সোনালী অতীত ক্লাবের পক্ষে তাদের হাতে ক্রেষ্ট প্রদান করা হয়।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর