ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

মোহনগঞ্জে নয়া ইউএনও’র মতবিনিময় সভা


  • আপলোড সময় : বুধবার ২০ আগস্ট, ২০২৫ সময় : ৯:৪৪ পিএম

মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি:

নেত্রকোণার মোহনগঞ্জে নব যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার আমেনা খাতুন,উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, বৈষম্যবিরোধী আন্দোলনের স্থানীয় ছাত্র প্রতিনিধি,ব্যবসায়ী নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ,শিক্ষকবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধিগণে সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

আজ বুধবার (২০ আগস্ট) বেলা টা ৩০ টার সময় উপজেলা পরিষদ অডিটোরিয়াম কাম-মাল্টিপারপাস হলরুমে। উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা নির্বাহী অফিসার আমেনা খাতুনের সভাপতিত্বে এবং উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এম..কাদের এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন,মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুর রহিম,মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদ,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন তালুকদার,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান,উপজেলা

জামায়াতে ইসলামীর আমীর মোফাজ্জল হোসেন সবুজ,বীর মুক্তিযোদ্ধা আহম্মেদ আলী চৌধুরী হীরা,সাংবাদিক কামরুল ইসলাম রতন, সাংবাদিক আজহারুল ইসলাম, সাংবাদিক মোঃ হাসান খান,সাংবাদিক মো. রফিকুল ইসলাম প্রমুখ।

 

আলোচনা সভার শুরুতে উপস্থিত প্রত্যেকে স্ব-স্ব পরিচয় দেন। এরপর আলোচনা সভায় বক্তারা নবাগত ইউএনও দৃষ্টি আর্কষণ হস্তক্ষেপের জন্যে উপজেলার বিভিন্ন পর্যায়ের নানা সমস্যার দিক উল্লেখ করেন। পরে নব যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা খাতুন তার বক্তব্যে বিভিন্ন বক্তার আনিত সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস প্রদান করা সহ উপজেলার সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন তিনি।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর