ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

গোয়ালন্দে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক বিতরণ


  • আপলোড সময় : বুধবার ২০ আগস্ট, ২০২৫ সময় : ৯:৪৬ পিএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় দরিদ্র, মেধাবী পিছিয়ে পড়া শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বুধবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলা কনফারেন্স রুমে চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে পারফরম্যান্স ্যাসেড গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউট (পিবিজিএসআই) প্রকল্পের আওতায় গোয়ালন্দ উপজেলার উজানচর আলিম মাদ্রাসার ২০ জন এবং দৌলতদিয়া আক্কাস আলী উচ্চ বিদ্যালয়ের ২০ জন শিক্ষার্থীকেউদ্দীপনা পুরস্কারহিসেবে প্রত্যেককে হাজার টাকা করে মোট ৪০ জন শিক্ষার্থীর হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়।

 অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নাহিদুর রহমান উপস্থিত থেকে চেক বিতরণ করেন। বিশেষ অতিথি হিসেবে এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত কুমার দাস, উপজেলা আইসিটি কর্মকর্তা নিজাম উদ্দিন। এছাড়াও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোঃ নাহিদুর রহমান বলেন, “বর্তমান সরকার শিক্ষার মান উন্নয়নে নানা কর্মসূচি হাতে নিয়েছে। দরিদ্র মেধাবী শিক্ষার্থীরা যাতে আর্থিক অভাবের কারণে পড়াশোনায় পিছিয়ে না পড়ে, সে লক্ষ্যেই ধরনের অনুদান প্রদান করা হচ্ছে। এই অনুদান অস্বচ্ছল শিক্ষার্থীদের পড়াশোনায় আরো মনোযোগী করে তুলবে বলে আশা করছি।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর