ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

দশমিনায় কৃষকদলের কেন্দ্রীয় নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২১ আগস্ট, ২০২৫ সময় : ৯:১০ পিএম

দশমিনা(পটুয়াখালি)প্রতিনিধি

জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দশমিনা উপজেলা কৃষক দল। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকাল সাড়ে ৫ টার দিকে দশমিনা উপজেলা কৃষকদলের আয়োজনে দশমিনা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রর সমনের সরকে বিক্ষোভ মিছিল ও সমাবে অনুষ্ঠিত হয়েছে।

 

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুজ্জামান বাদল,সাংগঠনিক সম্পাদক বেল্লাল মৃধা, উপজেলা কৃষকদলের সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক হারুনার রশিদ, সদর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মাহাবুল, সাধারণ সম্পাদক মোঃ হেল্লাল হোসেন সহ প্রমুখ।

 

এ সময় বক্তারা বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে দায়ের করা মিথ্যা মামলায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম খাঁন বাবুল ভাইকে কারাগারে পাঠানোর তীব্র নিন্দা জ্ঞাপন করেছি।

 

তারা আরো বলেন,বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য যে তালবাহানা শুরু করছে তাতে তারা সফল হবে না। এ সরকার মনে করে বাবুল ভাইকে জেলে ঢুকানো মানে বিএনপি ও কৃষক দলেকে ভয় দেখানো, কিন্তু তাতে আমরা ভয় পাই না। বিএনপি এরকমের লক্ষদিক নেতা বাংলাদেশ বিদ্যমান। সুতরাং বাবুল ভাই সৎ ও নিষ্ঠাবান ভদ্রলোক মানুষ আমরা তার নিঃশর্ত মুক্তি চাই। আগামী তিন দিনের মধ্যে শহীদুল ইসলাম বাবুলকে মুক্তি দেওয়া না হলে আমরা বীরত্বের আন্দোলন কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব।

 

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর