ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

ঢাকায় বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলনে যেসব ইস্যুতে আলোচনা হবে


  • আপলোড সময় : শনিবার ২৩ আগস্ট, ২০২৫ সময় : ৪:২৬ পিএম

আন্তর্জাতিক ডেস্কঃ

৫৬তম সীমান্ত সম্মেলনে যোগ দিতে ঢাকায় আসছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। আগামী ২৫ থেকে ২৮ আগস্ট ঢাকার পিলখানায় বিজিবির সদর দপ্তরে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। শনিবার (২৩ আগস্ট) ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। সম্মেলনে যেসব ইস্যু নিয়ে দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বৈঠক হবে তা উল্লেখ করা হয়েছে মন্ত্রণালয়ের বিবৃতিতে।

ইস্যুগুলো হলো আন্তঃসীমান্ত অপরাধ ঠেকানো, সীমান্ত এলাকায় এক সারিতে কাঁটাতারের বেড়া নির্মাণ, বাংলাদেশে আশ্রিত ভারতবিরোধী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে পদক্ষেপ, সীমান্ত অবকাঠামোর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু, সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনার (সিবিএমপি) বাস্তবায়ন, পরস্পরের প্রতি আস্থা ও আত্মবিশ্বাস বৃদ্ধি প্রভৃতি।

বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর প্রথম সম্মেলন হয়েছিল ১৯৭৫ সালের ২ ডিসেম্বর, কলকাতায়। সেই সম্মেলনে তৎকালীন বিডিআরের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছিলেন মেজর জেনারেল কাজি গোলাম দস্তগীর এবং বিএসএফের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছিলেন বিএসএফের সাবেক মহাপরিচালক অশ্বিনী কুমার। বিজিবি-বিএসএফের সর্বশেষ বৈঠকটি হয়েছিল গত ১৭-২০ ফেব্রুয়ারি, নয়াদিল্লিতে।

উল্লেখ্য, শিক্ষার্থী জনতার অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগ এবং তার নেতৃত্বাধীন সরকারের পতনের পর এই প্রথম ঢাকায় আসছে বিএসএফের প্রতিনিধি দল। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

 আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর