ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

উল্লাপাড়া কবরস্থান থেকে ৭ কঙ্কাল চুরি


  • আপলোড সময় : শনিবার ২৩ আগস্ট, ২০২৫ সময় : ৪:৩৭ পিএম

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের উল্লাপাড়ার একটি কবরস্থান থেকে ৭টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২২ আগস্ট) ভোরে উল্লাপাড়া উপজেলার নগর কয়রা কৃষ্টপুর কয়রা গ্রামের যৌথ কবরস্থানে কবর জিয়ারত করতে এসে বিষয়টি টের পান স্বজনরা।কৃষ্টপুর কয়রা গ্রামের নজরুল ইসলাম বলেন, ‘ বছর আগে ছেলে রুবেলকে এই কবরস্থানে কবরস্থ করেছি। শুক্রবার ভোরে করব জিয়ারত করতে এসে কবরটির মাটি সরানো অবস্থায় দেখতে পাই। এরপর দেখি কবরের ভেতর ছেলের কঙ্কাল নেই।

একই দাবি করে লিটন সরকার বলেন, ‘ মাস আগে বাবা হারুন অর রশিদকে এই কবরস্থানে কবর দিয়েছি। সেই কবর খুঁড়ে কে বা কারা কঙ্কাল নিয়ে গেছে।’ এই দুজনেরসহ কবর থেকে আজ পর্যন্ত ৭টি কঙ্কাল চুরি হয়েছে। ভুক্তভোগী স্বজনরা ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে শাস্তি দাবি করেছেন।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। স্বজনদের দাবি বৃহস্পতিবার রাতের কোনো এক সময় কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। আমরা অনুসন্ধান করছি। অভিযুক্ত কাউকে শনাক্ত করতে পারলে বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে বিষয়ে ভুক্তভোগী পরিবারের কেউ থানায় লিখিত অভিযোগ করেনি।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর