ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

কটিয়াদী-ভৈরব টু কক্সবাজার সড়কে নতুন বাসের উদ্বোধন


  • আপলোড সময় : শনিবার ২৩ আগস্ট, ২০২৫ সময় : ৫:১৯ পিএম

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের কটিয়াদীতে ব্যক্তি মালিকানার উদ্যোগে   কটিয়াদী বাসস্ট্যান্ড থেকে  ভৈরব,  ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চট্টগ্রাম,  কক্সবাজার  রোডে নতুন যাত্রীবাহী  দুইটি বাস হানিফ সুপার লাক্সারি চেয়ার কোচ সার্ভিসের উদ্বোধন করা হয়েছে।

২২  আগস্ট শুক্রবার  সন্ধ্যায় কটিয়াদী পৌরসভার বাসস্ট্যান্ডে  এক অনুষ্ঠানের মাধ্যমে  এ সার্ভিসের শুভ উদ্বোধন করেন  কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি ও  সাবেক মেয়র  আলহাজ্ব,তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ।

 এসময় আরো  উপস্থিত ছিলেন  উপজেলা মৎসজীবী দলের আহবায়ক বাদল প্রধান,  পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল কালাম,কটিয়াদী মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জজ মিয়া, সাংবাদিক একলাছ উদ্দিন,ছাত্রনেতা মোস্তাকিন  সহ আরও অনেক ব্যক্তিবর্গ।

উদ্বোধন কালে  তোফাজ্জল হোসেন খান দিলীপ  বলেন,  দীর্ঘ প্রতীক্ষার পর  নতুন বাস সার্ভিস চালু হওয়ায় যাত্রীদের যাতায়াত আরও সহজ ও সাশ্রয়ী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। হানিফ সুপার পরিবহনের মালিক জাকির হোসেন জানান , সুশৃঙ্খল ও মানসম্মত সেবা প্রদানের মাধ্যমে যাত্রীদের আস্থা অর্জনই হবে  আমাদের প্রধান লক্ষ্য। যাত্রীদের চাহিদা অনুযায়ী বাসের সংখ্যা বাড়ানো হবে।

 অনুষ্ঠান শেষে রঙ-বেরঙের বেলুন দিয়ে সজ্জিত বাসটি কক্সবাজারের  উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এ সময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ক্বারী কাওসার আহমেদ। উল্লেখ্য,কটিয়াদী এবং  কক্সবাজার  বাসস্ট্যান্ড হইতে প্রতিদিন বাস ছাড়বে   সন্ধ্যা সাড়ে ছয়টায়।   জনপ্রতি ভাড়া  ১১০০টাকা নির্ধারণ করা হয়েছে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর