ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

‘৩১ দফা বাস্তবায়ন হলে দেশ একটি সুখী ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিনত হবে’


  • আপলোড সময় : শনিবার ২৩ আগস্ট, ২০২৫ সময় : ৫:৩০ পিএম

সোনারগাঁ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত হবে। আগামীর নতুন বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে গড়ে উঠবে। তার দেওয়া ৩১দফা বাস্তবায়ন করতে পারলেই বাংলাদেশ সমৃদ্ধশালী বাংলাদেশে হিসেবে বিশ্বের কাছে পরিচিতি লাভ করবে।

শনিবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের সনমান্দী ইউনিয়নের ঐতিহাসিক হরহরদী হাটে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামোর ৩১ দফা বাস্তবায়নের প্রচার পত্র বিলি শেষে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল এসব কথা বলেন। জামপুর ও সনমান্দী  ইউনিয়ন সেচ্ছাসেবকদলের উদ্যোগে আয়োজিত প্রচারপত্র বিলি অনুষ্ঠানে তিনি আরো বলেন, মিডিয়া কমিশন গঠন করে তথ্য ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে তারেক রহমান বদ্ধপরিকর। ফ্যাসিবাদী শেখ হাসিনার ১৭ বছরে শাসন আমলে সাংবাদিকরা নিরাপত্তা নিয়ে সংশয়ে ছিলেন। বর্তমানের তাই হচ্ছে।

প্রচারপত্র বিলিকালে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবকদল এর যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম বাবু, সদস্য আলমগীর হোসেন,সোনারগাঁ উপজেলা সেচ্ছাসেবকদল এর যুগ্ম আহ্বায়ক শফিক ভুঁইয়া, যুবদল নেতা কামরুজ্জামান মোল্লাহ,জামপুর ইউনিয়ন সেচ্ছাসেবকদল নেতা মোঃ আকতার হোসেন,মোঃ মামুন,মোঃ হাসু মিয়া,সানাউল্লাহ, সুমন,আকতার,সোহেল,সেলিম,

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পারভেজ,সরকারি আদমজীনগর কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক নাবিল মামুদ,জামপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ সভাপতি মোঃ জোবায়ের মিয়া,জামপুর ৭ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মোঃ আল আমিন, সহ সভাপতি জাহিদ ভুইঁয় ,সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী।

আকাশজমিন/আরআর

 

 

 


এ সম্পর্কিত আরো খবর