ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

সিরাজগঞ্জে ছাব্বির হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন


  • আপলোড সময় : রবিবার ২৪ আগস্ট, ২০২৫ সময় : ৪:৩৩ পিএম

সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

সিরাজগঞ্জের শাহজাদপুরে পোতাজিয়া গ্রামে পূর্ব শত্রুতার জেরে প্রকাশ্য ছাব্বির হোসেনকে হত্যা মামলায় ৭ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কানিজ ফাতেমা। পাশাপাশি তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এই রায়‌টি আসে‌লো দীর্ঘ ১৩ বছর পর। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. গোলাম সরওয়ার খান।

দণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন, ওয়াজ আলী, কুন্নু, হামিদ, আরশেদ আলী, আব্দুস সামাদ, ইদ্রিস আলী ও সেলিম রেজা। তাদের সবার বা‌ড়িই শাহজাদপুর উপজেলার পোতাজিয়া গ্রামে। রবিবার (২৪ আগস্ট) বেলা ১১টায় সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কানিজ ফাতেমা এ রায় ঘোষণা করেন। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. গোলাম সরওয়ার খান বলেন, আদালত দীর্ঘ শুনানি শেষে এ হত্যাকাণ্ডে জড়িত ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। এছাড়া আরও কয়েকজন আসামিকে বিভিন্ন মেয়াদের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, বাদী মো. ওসমান গণীর সঙ্গে আসামিদের পূর্ব থেকে বিরোধ চলছিল। এর জেরে ২০১২ সালের ২৩ আগস্ট সকালে আসামিরা দলবদ্ধ হয়ে তার পরিবারের ওপর হামলা চালায়। এসময় ধারালো অস্ত্র ও লাঠিসোটা দিয়ে বাদী ও তার স্বজনদের ওপর আঘাত করা হয়। এতে বাদীর ছেলে ছাব্বির হোসেন গুরুতর জখম হন এবং বগুড়া হাসপাতালে নেওয়ার পথে মারা যান। একই ঘটনায় বাদীর ভাই মতিন, কোরবান আলী, রমজান আলী, খালাতো ভাই আনিছ ও আত্মীয় তৈয়ব আলীও গুরুতর আহত হন। দীর্ঘ তদন্ত ও বিচারিক প্রক্রিয়া শেষে দীর্ঘ ১৩ বছর পরে আদালত আজ এই রায় ঘোষণা করেন।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর