আজহারুল হক, ময়মনসিংহ / : 277
ময়মনসিংহ ব্যুরো:
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন নিগুয়ারী ইউনিয়নের দখলবাজ, চাঁদাবাজির বিরুদ্ধে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে উপজেলার শেখভিটা এলাকায় বিক্ষোভ মিছিল শেষে মহিষমাতান বাজারে ঘন্টাব্যাপী এক মানববন্ধন করে। স্থানীয়দের অভিযোগ নিগুয়ারী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন প্রধান ওরফে লালু মেম্বার ও তার ছোট ভাই আনিসুর রহমান শামীম এলকায় ত্রাস সৃষ্টি করে দখল ও চাঁদাবাজি করছে। এতে দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে।
প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাবেক ছাত্র নেতা আবুল কাসেম, সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মানিক, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, পাগলা কৃষকদলের সাবেক সহ সভাপতি ইব্রাহিম প্রধান প্রমুখ। স্থানীয়রা জানান, সাধারন মানুষ দীর্ঘদিন ধরে এই সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে অতিষ্ঠ হয়ে রাস্তায় এসে প্রতিবাদ জানান।
আকাশজমিন/আরআর