ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

সোনারগাঁয়ে জামায়াতে ইসলামীর উদ্যোগে ভাঙ্গা ব্রিজ সংস্কার


  • আপলোড সময় : সোমবার ২৫ আগস্ট, ২০২৫ সময় : ৪:২৪ পিএম

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জে সোনারগাঁ উপজেলার সনমান্দী অলিপুরা সড়কের পশ্চিম সনমান্দী এলাকায় অবস্থিত ব্রিজটির মাঝখানে ভেঙে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। এতে চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন৷ ব্রিজটির এই বেহাল দশা দেখে ২৫ আগষ্ট সোমবার সোনারগাঁ উপজেলা জামায়াতে ইসলামী নেতা সাখাওয়াত হোসেন এর সার্বিক তত্বাবধানে ব্রিজটির সংস্কার কাজ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ- আসনে বাংলাদেশ জামায়েত ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রিন্সিপাল . ইকবাল হোসেন ভুঁইয়া, সোনারগাঁ দক্ষিণ জামায়াতে ইসলামীর সেক্রেটারি আসাদুল ইসলাম মোল্লা, ওলামা বিভাগের সভাপতি মাওলানা ফেরদৌসসনমান্দী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সহ সভাপতি আব্দুস সাত্তার, সদস্য আমীর হামজা,হাফেজ হাফিজুল ইসলাম সহ আরো অনেকে।

২০ থেকে ৩০ টি গ্রামের কয়েক হাজার লোকজনের উপজেলার সাথে যোগাযোগের প্রধান সড়ক এটি৷ সড়কটি দিয়ে প্রতিদিন হাজারো আটোরিকশা, সিএনজি, চলাচল করে৷  ব্রিজটির দুই পাশের রেলিং ভেঙে গেছে এবং ব্রিজের মাঝখানে পলেস্তরা খসে পড়ে বড় গর্তের সৃষ্টি হয়েছে৷ কিছুদিন পূর্বে গর্তটি মেরামত করা হলেও আবার ভেঙে গেছে৷

জানা যায়বিএনপি' সাবেক মন্ত্রী রেজাউল করিম ১৯৯১ সালে ব্রিজটি নির্মাণ করেন। ব্রিজটি দীর্ঘ দিন যাবৎ ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে আছে৷ ব্রিজটি দিয়ে ভারী যানবাহন চলাচল করে৷ যানবাহন পড়ে গিয়ে প্রায়ই দুর্ঘটনা ঘটে৷ ব্রিজটি ভেঙে দ্রুত নতুন ব্রিজ করা প্রয়োজন৷

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর