সিরাজগঞ্জ প্রতিনিধি / : 151
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কামারখন্দে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরি করতে এসে এক রোহিঙ্গা দম্পতি আটক। সোমবার (২৫ আগস্ট) দুপুরে আটক রোহিঙ্গা দম্পতিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটককৃতরা হলেন মো. আনিছ (৩৮) ও রোকেয়া বেগম (৩২)। তারা কক্সবাজারের উখিয়া টেংখালী ক্যাম্প-১২ জি-৪ থেকে এসেছেন বলে স্বীকার করেছেন। কামারখন্দ উপজেলা নির্বাচন কর্মকর্তা মাসুদ রানা বলেন, ‘গতকাল রবিবার সকাল ১১টার দিকে রোকেয়া ও আনিছ নামে দুজন ভুয়া কাগজপত্র নিয়ে নির্বাচন অফিসে ভোটার হওয়ার জন্য আসেন।
তাদের
নাম ও ঠিকানা এবং
ভাষা সন্দেহজনক মনে হলে বিষয়টি
জেলা নির্বাচন কর্মকর্তা ও ইউএনওকে জানানো
হয়। এরপর তাদের আটক
করে ইউএনও অফিসে পাঠানো হয়।’ কামারখন্দ
উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল বলেন, ‘আটকরা দুজনই রোহিঙ্গা। জিজ্ঞাসাবাদে তারা বিষয়টি স্বীকার
করেছেন। আজ সোমবার দুপুরে
তাদের পুলিশের কাছে সোপর্দ করা
হয়েছে। তাদের বিষয়ে আরো খোঁজখবর নেওয়া
হচ্ছে।’
কামারখন্দ
থানার (ওসি) আব্দুল লতিফ
বলেন, ‘আটক রোহিঙ্গাদের বিরুদ্ধে
উপজেলা নির্বাচন অফিসার বাদী হয়ে নিয়মিত
মামলা দায়ের করেছেন। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
আকাশজমিন/আরআর