কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ
দীর্ঘ প্রতীক্ষার পর নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন। কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন পেয়েছে। নবগঠিত কমিটির আহ্বায়ক হয়েছেন বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক আবীর এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা মোঃ চান্দালী মেম্বার। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কিশোরগঞ্জ জেলা ইউনিট কমান্ডের সভায় এ কমিটির অনুমোদন প্রদান করা হয়। এ বিষয়ে ২০ আগস্ট ২০২৫ তারিখে আনুষ্ঠানিক অনুমোদনপত্র জারি করা হয়েছে।
নবগঠিত আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন বীর মুক্তিযোদ্ধা দেবদাস সাহা (যুগ্ম আহ্বায়ক),বীর মুক্তিযোদ্ধা মুর্শেদ উদ্দিন (সদস্য),বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম (সদস্য),বীর মুক্তিযোদ্ধা মুর্শিদ আলী (সদস্য),বীর মুক্তিযোদ্ধা সফর আলী (সদস্য)। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কিশোরগঞ্জ জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোঃ মাহমুদুল ইসলাম জানু এবং সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান স্বাক্ষরিত এ অনুমোদনপত্রে উল্লেখ করা হয়, “নতুন কমিটি মুক্তিযোদ্ধাদের কল্যাণে এবং মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক মোজাম্মেল হক আবীর বলেন,“দীর্ঘদিনের অপেক্ষার পর দায়িত্ব পেয়ে আমি কৃতজ্ঞ। মুক্তিযোদ্ধাদের কল্যাণে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো।”সদস্য সচিব মোঃ চান্দালী বলেন, “আমাদের দায়িত্ব অনেক বড়। মুক্তিযোদ্ধাদের জন্য সরকারি সুবিধা নিশ্চিত করা এবং মুক্তিযুদ্ধের আদর্শকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই আমাদের অঙ্গীকার।”
স্থানীয় মুক্তিযোদ্ধারা জানান, এই অনুমোদন মুক্তিযোদ্ধাদের মাঝে নতুন আশার সঞ্চার করেছে। তারা বিশ্বাস করেন, নতুন নেতৃত্বে সংগঠনের কার্যক্রমে গতি আসবে এবং মুক্তিযোদ্ধাদের সেবা ও সুযোগ-সুবিধা নিশ্চিত হবে। উল্লেখ্য: দীর্ঘদিন ধরে নিকলী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমিটি গঠন প্রক্রিয়া স্থগিত ছিল। নতুন কমিটি অনুমোদিত হওয়ায় মুক্তিযোদ্ধাদের মধ্যে স্বস্তি ও আনন্দের সঞ্চার হয়েছে।
আকাশজমিন/আরআর