সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের
তাড়াশে বসত ঘর আগুনে
পুড়ে ছাই, প্রায় ১০
লাখ টাকার ক্ষতি। সোমবার (২৫ আগষ্ট) দিবাগত
রাত ২.৩০ টার
দিকে এ ঘটনাটি ঘটেছে
তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের খরখড়িয়া গ্রামের মৃত আনছার আলী
পুত্র মোঃ আবু জাফর
ও মোঃ জাগাঙ্গীর আলমের
বসত ঘরে। আগুন লেগে
তাদের ৫টি বসতঘর
ও ঘরের আসবাবপত্র পুড়ে
ছাই হয়ে যায়। এতে
প্রায় ১০ লক্ষ টাকার
ক্ষতি হয়। এলাকাবাসীর
ধারনা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে
এই আগুন ধরেছে।
স্থানীয়রা
জানান, হটাৎ তারা দেখতে
পান আবু জাফরের বাড়িতে
আগুন জ্বলছে। সঙ্গে সঙ্গে চিৎকার করলে এলাকার লোকজন
এসে আগুন নেভানোর চেষ্টা
করেন। পরে সংবাদ পেয়ে
ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রন
করেন। এর মধ্যেই ওই
বাড়ীর টিনের চাল, নগদ টাকা,
গহনা, দলিলাদি, আসবাবপত্রসহ সব কিছুই পুড়ে
ছাই হয়ে যায়।
এ
ব্যাপারে বসতঘর পুড়ে যাওয়া মো.
আবু জাফর বলেন, আগুনের
তাপ পেয়ে দেখি আগুন
দাউ দাউ করে জ্বলছে।
তখন আমরা তাড়াহুড়া করে
শিশু বাচ্চা নিয়ে ঘর থেকে
বের হয়ে আসি। এরপরই
গ্রামের লোকজন এসে আগুন নিভানোর
চেষ্টা করে। পরে ফায়ার
সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণ
করেন। এর মধ্যে আমার
ও আমার ভাইয়ের যা
যা সম্পদ ছিল সব পুড়ে
ছাই হয়ে গেছে। এতে
আমাদের প্রায় ১০ লাখ টাকার
ক্ষতি হয়েছে।
এ
প্রসঙ্গে তাড়াশ ফায়ার সার্ভিসের কর্মকর্তা মুহাম্মাদ মুঞ্জুরুল আলম জানান, সংবাদ
পেয়ে ঘটনা স্থানে গিয়ে
আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। কিন্তু
তার বাড়ি থাকা আসবারপত্র
ও মালা মাল পুড়ে
গেছে তবে আমরা
কিছু উদ্ধার করেছি।
আকাশজমিন/আরআর