ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

কালীগঞ্জে ভুয়া চিকিৎসককে তিন মাসের কারাদণ্ড


  • আপলোড সময় : মঙ্গলবার ২৬ আগস্ট, ২০২৫ সময় : ৭:৪৭ পিএম

লালমনিরহাট প্রতিনিধি।।

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ভুয়া ডিগ্রী লাগিয়ে চিকিৎসা প্রদান ও নিষিদ্ধ ওষুধ বিক্রির দায়ে হাসিবুর রহমান (৩০) নামে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে এ কারাদন্ড প্রদান করেন বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা। কারাদন্ড প্রাপ্ত হাসিবুর রহমান উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের লতাবর গ্রামের সামছুল হকের ছেলে।

 

এসময় ভ্রাম্যমান আদালতকে তার ডিগ্রীর বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন হাসিবুর রহমান। একই সাথে তার চেম্বার ও দোকানে নিষিদ্ধ ওষুধ জব্দ করে ভ্রাম্যমান আদালত। এ ঘটনায় ভুয়া ডিগ্রীধারী হাসিবুর রহমানকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন আদালত।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে জানায়, উপজেলার লতাবর গ্রামে একটি চেম্বর খুলে বসে নিজেকে ডিগ্রীধারী চিকিৎসক দাবি করে স্থানীয় সাধারন মানুষকে চিকিৎসার নামে অপচিকিৎসা দিয়ে আসছেন স্থানীয় হাসিবুর রহমান। তার ভুয়া চিকিৎসায় ক্ষতিগ্রস্থ ও প্রতারিত হচ্ছেন স্থানীয়রা। এমন অভিযোগে মঙ্গলবার পুলিশ ও হাসপাতালের চিকিৎসকদের সাথে নিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ইউএনও জাকিয়া সুলতানা।

 

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, জাকিয়া সুলতানা বলেন, অবৈধভাবে চিকিৎসা প্রদান ও নিষিদ্ধ ওষুধ বিক্রির দায়ে হাসিবুর রহমানকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। জনগণের স্বাস্থ্য নিরাপত্তার স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর